চন্দনাইশ প্রতিনিধি : সরকাররে উন্নয়নমূলক র্কমকান্ডগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে। এলাকার প্রতিটি প্রতিষ্ঠানের দিকে সুনজর রেখে শিক্ষা ব্যবস্থার উন্নয়নরে জন্য কাজ করতে হবে। চিকিৎসা ক্ষেত্রে কোন ব্যক্তি যেন বিনা চিকিৎসার শিকার না হয় সেই ব্যাপারে সজাগ থাকার আহবান জানান তিনি। গত বৃহস্পতিবার সকালে চন্দনাইশ উপজলোর মাসিক সমন্বয় সভা ও আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী এসব কথা বলনে।
উপজলো চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগমের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা, থানার অফিসার ইনর্চাজ আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান সোলাইমান ফারুকী,মহিলা ভাইস চেয়ারম্যান এড. কামেলা খানম রূপা প্রমুখ।
পরে আইন-শৃৃখলা কমিটির সভায় দোহাজারীর জনৈক কথিত ব্যবসায়ী মোঃ আরিফুল ইসলাম সুমনের হঠাৎ বড় লোক হওয়ার বিষয়ে তথ্য সংগ্রহ র্পূবক আগামী আইন-শৃঙ্খলা কমটিরি সভায় প্রতিবেদন দাখিলের জন্য থানা অফিসার ইনচার্জকে নির্দেশ দেয়া হয় বলে জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী।
বিশেষ তথ্য প্রমাণ সূত্রে জানা যায় ১ বছরের মধ্যে ১৩ লক্ষ টাকা ব্যয়ে চট্টমেট্টো- গ- ১২-০৫৩৪ কারটি ক্রয় করেন এবং প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে বাড়ি নির্মাণ ও নামে-বেনামে জমি ক্রয়ের তথ্য, নানান শ্রেণির লোকদের মামলা দিয়ে হয়রানির ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার তথ্য অনুসন্ধানে বের হয়ে আসবে বলে জানান এলাকাবাসী।




