নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে ৮ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) আখাউড়া রেলওয়ে থানাধীন আখাউড়া রেলস্টেশনের ২ নং প্ল্যাটফর্মের সংকেত কার্যালয়ের নিকট হতে নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ীর নাম আসামী মোছা: সালেহা বেগম (৩৫) ও মো: খোকন মিয়া (৪০)।
বিভাগীয় পরিদর্শক বেলায়েত হোসেন এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া সমন্বয়ে গঠিত রেইডিং টিম নিয়ে আখাউড়া রেলওয়ে থানাধীন আখাউড়া রেলস্টেশনের ২ নং প্ল্যাটফর্মের সংকেত কার্যালয়ের সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৮ কেজি গাঁজাসহ আসামী মোছা: সালেহা বেগম (৩৫) গ্রেফতার, স্বামী- মোঃ খোকন মিয়া, সাং-পাইকপাড়া মধ্যপাড়া, পোস্ট-ভাতশালা, থানা সদর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া ও মো: খোকন মিয়া (৪০) গ্রেফতার, পিতাঃ মোঃ নুরুল হক, সাং-পাইকপাড়া মধ্যপাড়া, পোস্ট-ভাতশালা, থানা -সদর, জেলা- ব্রাহ্মণবাড়িয়াকে আটক করেন।
আসামীদের বিরুদ্ধে মাদক আইনে আখাউড়া রেলওয়ে থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।




