নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।আজ শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হলের সিট দখলকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়।

সূত্রে জানা গেছে, গত সোমবার দিবাগত রাতের সংঘর্ষের জের ধরেই আবারও এই হামলার ঘটনা ঘটেছে। সেদিন ঘটনার মীমাংসা না হওয়ায় কয়েক দিন থেকেই উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা চলতে থাকে। এ ঘটনার জেরে আজ শুক্রবার আলাওল হল ও এএফ রহমান হলে অবস্থানরত বিজয় গ্রুপের কর্মীরা সোহরাওয়ার্দী হলে অবস্থানরত কর্মীদের ওপর আকস্মিক হামলা চালায়। পরে সোহরাওয়ার্দী হলের গ্রুপ পাল্টা আক্রমণের সিদ্ধান্ত নিলে তাৎক্ষনিক সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

একপক্ষ সোহরাওয়ার্দী হলের ছাদে ও অপরপক্ষ সোহরাওয়ার্দী হলের মাঠে অবস্থান নেয়। এ সময় উভয়পক্ষের মধ্যে তুমুল ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে নেতাকর্মীরা যার যার হলের দিকে চলে যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. শহিদুল ইসলাম দি ক্রাইমকে বলেন, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়েছি। পুলিশ সবাইকে যার যার হলে পাঠিয়ে দিয়েছে। আপাতত পরিস্থিতি শান্ত রয়েছে।