প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন, রাংগামাটি জেলা প্রশাসন ও নৌ পুলিশের সমন্বয়ে আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টা হতে বিকাল ৩টা পর্যন্ত কাপ্তাই হ্রদের আসামবস্তি এলাকায় অবৈধ ঘেরা জাল ও কারেন্ট জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে ২ টি ঘেরা জাল এবং আনুমানিক ২ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয় যা পরবর্তীতে আগুন দিয়ে পোড়ানো হয়।

এ সময় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের (বামউক), রাংগামাটি কেন্দ্রের ব্যবস্থাপক লেঃ কমান্ডার মোঃ তৌহিদুল ইসলামসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নৌ পুলিশের সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।