নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী রাজনীতির আকর গ্রন্থ। এটি পাঠ না করে শুধু আওয়ামী রাজনীতি নয়, কোন রাজনীতিই করা উচিত নয়। আর পাঠ করে আত্মস্থ না করলে শুদ্ধ রাজনীতিও অধরা থেকে যাবে। গতকাল মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস উপলক্ষে রাউজানের ১১নং পশ্চিম গুজরা ইউনিয়নের তকি সিকদার বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক চেয়ারম্যান সাংস্কৃতিক-ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রথম মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী একথা বলেন।

তিনি তাঁর সময়ের সোনালী যৌবনের ছাত্রলীগের রাজনীতির স্মৃতিচারণ করে বলেন, দুই ফজলুল হক সে সময়ে খুব আলোচিত ও আলোকিত ছিলেন একজন মীরসরাই’র ফজলুল হক বিএসসি অন্যজন রাউজানের ফজলুল হক।বঙ্গবন্ধু রচিত রাজনীতি থেকে বর্তমান রাজনীতি দূরে সরে গেছে। এখন ত্যাগ নয়, ভোগেই ফিরছে রাজনীতি, ফলে ভালো মানুষ রাজনীতিতে অনাগ্রহী হচ্ছে।

নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুসহ তাঁর ঘনিষ্ঠ সহচরদের রাজনৈতিক অভিজ্ঞতা জানানোর উদ্যোগ নিতে হবে। তৃণমূলে ছড়িয়ে দিতে হবে ভাষা শহীদ ও মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথা।

প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের সাবেক ডিন এবং চ.বি শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহ-সভাপতি ও নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর ড. মুহাম্মদ আলা উদ্দিন, চ.বি রসায়ন বিভাগের শিক্ষক অধ্যাপক মোহাম্মদ আশরাফ উদ্দীন, সাবেক উপজেলা শিক্ষা কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক গণপাঠাগারের উপদেষ্টা মো. শেখ আহমেদ।

কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক চেয়ারম্যান সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা উপ-কমিটির আহ্বায়ক মোহাম্মদ জালাল উদ্দিন আহমেদ।

বাংলাদেশ আওয়ামী লীগ ১১নং পশ্চিম গুজরা ইউনিয়ন শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুস সালামের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জালাল উদ্দিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন- স্থানীয় ইউপি সদস্য মো. তৈয়ব উদ্দিন, সাবেক ইউপি সদস্য শামসুল আলম, স্কুল কমিটির সাবেক সভাপতি মো. ইউসুফ।

উপস্থিত ছিলেন রাউজান প্রেস ক্লাব সভাপতি মোঃ সফিউল আলম, চট্টগ্রামের প্রথম ক্লিনিক্যাল পুষ্টিবিদ রোটারিয়ান হাসিনা আক্তার লিপি, মোঃ শহীদুল্লাহ, নাসিমা আক্তার, রাকিবুল ইসলাম, কামরুল ইসলাম, নীলুফার আজাদ, রফিক সিকদার, মোঃ মহিউদ্দিন পারভেজ, ইকবাল হোসেন, শওকত জামান, শওকত হাসান, শওকত আল-আমিন, শওকত জালাল, শওকত হাফেজ, বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুপ্রিয়া বড়ুয়া, সুমনা বড়ুয়া, পারমিতা দাশ গুপ্তা, আব্দুস সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানাজ বেগম, সহকারি শিক্ষক নেলী বড়ুয়া, রাশেদা বেগম, তৃষা ঘোষ, মিলি বড়ুয়া, আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিল্লোল বড়ুয়া প্রমুখ।

আলোচনা শেষে অতিথিবৃন্দ অর্ধশত শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন এবং ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মরহুম এ,কে ফজলুল হকের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।