নুরুল ইসলাম : দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় গত মঙ্গলবার(২১ ফ্রেবুয়ারী) অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। এ দিবস উপলক্ষে লোহাগাড়া উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে গ্রহণ করা হয় বিভিন্ন কর্মসূচী। রাত ১২ টা ১ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমে লোহাগাড়া উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়।
এ ছাড়াও ভোর ৬টায় উপজেলার বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান ও ভবনসমূহে অর্ধনমিতভাবে উত্তোলণ করা হয় জাতীয় পতাকা। লোহাগাড়া উপজেলা পরিষদ হলরুমে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। সকাল ১১ টায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান আলোচনা সভায় সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ উল্লাহ ।
বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহজাহান, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম।
সকাল ১০ টায় লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের নেতৃত্বে শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ অর্পন করা হয়। এরপর লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের উদ্দ্যোগে শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পন করা হয়। এছাড়াও আওয়ামী লীগের উদ্দ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয় লোহাগাড়া বটতলীস্থ দলীয় কার্যালয়ে। এতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা প্রেস ক্লাব সভাপতি নুরুল ইসলাম।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী ও প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক সালাহ উদ্দীন হিরু।
বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান ও মোহাম্মদ মিয়া ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রচার সম্পাদক সাংবাদিক আবুল কালাম আজাদ ও দপ্তর সম্পাদক তৈয়বুল হক বেদারের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠন সমূহের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠনের উদ্দ্যোগে যথাযথ মর্যাদায় মহান একুশে পালন করা হয়েছে।




