বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি: জেলার কৃষি ক্ষেত্রে খাদ্যে স্বয়ংসম্পুর্নতা অর্জনে এক ইঞ্চিও আবাদি জমিও খালি রাখা যাবে না। আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে পার্বত্য বান্দরবানে কৃষি ও কৃষকের আর্থসামাজিক উন্নয়নে কৃষকদের বিভিন্ন অর্থকরি ফসলের ব্যাপক উৎপাদন সহায়ক চাষাবাদের জন্য অর্থনৈতিক সুবিধা প্রদানের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে এক দিন ব্যাপি উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরিজী এ কথা বলেন।
তিনি বলেন, সরকার কৃষি ও কৃষকের আর্থসামাজিক উন্নয়নের জন্য বিভিন্ন ব্যাংক হতে স্বল্পসুদে কৃষি ঋন প্রদানের দিকে বিশেষ নজর দিয়েছে। প্রধানমন্ত্রী কৃষি বান্ধব এবং নিজেও নিজের আঙ্গিনায় বিভিন্ন সবজি ও হাসঁ মুরগি পালন করছেন,যা আমরা টেলিভিশন এর একটি প্রতিবেদনে দেখেছি। আমাদের সকলের উচিত নিজের বাড়ির আঙ্গিনায় শাকসবজির চাষ করা।
পার্বত্য বান্দরবানে কৃষি ও কৃষকের আর্থসামাজিক উন্নয়নে কৃষকদের বিভিন্ন অর্থকরি ফসলের ব্যাপক উৎপাদন সহায়ক চাষাবাদের জন্য অর্থনৈতিক সুবিধা প্রদানের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে এক দিন ব্যাপি শুরু হয়েছে কৃষি ঋন মেলা ২০২৩।
সোনালী ব্যাংক এর ডেপুটি জেনারেল ম্যানেজার ওসমান গনি এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ-পরিচালক লুৎফর রহমান,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ শাহনেওয়াজ চৌধুরী,অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) ফজলুর রহমান,সোনালী ব্যাংক ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বান্দরবানের বিভিন্ন তফসিলি ব্যাংকের প্রতিনিধি বৃন্দ। মেলায় অংশগ্রহণকারী ব্যাংক গুলো হলো সোনালী ব্যাংক,ট্রাস্ট ব্যাংক,অগ্রনী ব্যাংক,জনতা ব্যাংক,রূপালী ব্যাংক ,ইউসিবি ব্যাংক,আনছার ভিডিপি উন্নয়ন ব্যাংক,কৃষি ব্যাংক,ডাচ বাংলা ব্যাংক,পূবালী ব্যাংক,উত্তরা ব্যাংক সহ মোট ১৪ টি ব্যাংক এবারের কৃষি ঋন মেলায় অংশগ্রহণ করে।
মেলা সংশ্লিষ্টদের সুত্রে জানানো হয়, মেলা উপলক্ষে কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্পে মোট ৫৭ লক্ষ ২০ হাজার কৃষি ঋন বিতরণ করা হয়েছে এবারের মেলায়। মেলা উদ্বোধন শেষে কৃষি উদ্যোক্তাদের মাঝে বিভিন্ন অংকের কৃষি ঋন বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরিজী।




