বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের অন্যতম পর্যটন কেন্দ্র নীলাচলে ‘সুইং এন থ্রিল’ নামে ৪টি দোলনার উদ্বোধন করা হয়েছে।আজ রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি আনুষ্ঠানিকভাবে এ সুইং এন থ্রিল দোলনার শুভ উদ্বোধন করেন।

এসময় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরিজী, স্থানীয় সরকার বিভাগের উপ-পপরিচালক মো: লুৎফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুরাইয়া আক্তার সুইটিসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রীসহ পরিবারের লোকজন দোলনায় চড়ে আনন্দ উপভোগ করেন।

জেলা প্রশাসনের উদ্যোগে নীলাচল পর্যটন কেন্দ্রের পাহাড়ের চুড়ায় পর্যটকদের জন্য স্থাপন করা হয় আকর্ষনীয় এই দোলনা। এর ফলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধবদের নিয়ে নীলাচলে বেড়াতে আসা পর্যটকরা পাহাড়ের চুড়ায় দোলনায় চড়ার আনন্দ উপভোগ করতে পারবেন।

উল্লেখ্য, জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত মেঘলায় বেড়াতে আসা পর্যটকদের নামাজ আদায়ের জন্য এবাদতখানা, নারী পর্যটকদের জন্য ‘মাতৃছায়া’, ক্যাবল কার এবং বান্দরবানে ক্ষুদ্র নৃ গোষ্ঠীদের তৈরিকৃত হস্তশিল্পের প্রদর্শনীর জন্য নীলাচলে ব্র্যান্ডিং বান্দরবান নামে একটি স্টল, উন্নতমানের ভিআইপি কেটজসহ নিত্য নতুন বিভিন্ন স্থাপনা সংযোজন করা হয়েছে।