লোহাগাড়া প্রতিনিধি: সুস্থভাবে বেঁচে থাকার জন্য প্রকৃতিকে রক্ষার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রনালয় সচিব ড. ফারহিনা আহমেদ। আজ শুক্রবার (১৭ ফেব্রুয়ারী)বিকালে লোহাগাড়া উপজেলার পদুয়া ফরেস্ট রেঞ্জ অফিস চত্বরে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাস।

তিনি বলেন, গাছ দিয়ে দুর্যোগ মোকাবেলা করা যায়। সুস্বাস্থ্যের জন্য গাছের সাথে মানুষের সুসম্পর্ক রয়েছে। দেশে ৩০ ভাগ বনভূমি থাকা প্রয়োজন। অথচ মানুষ বনভূমি দখলে নিয়ে যাচ্ছে। বসতি স্থাপন করা হচ্ছে। কাটা হচ্ছে পাহাড়। অবৈধভাবে পাহাড়ি ছরা, জিরি ও খাল থেকে বালু উত্তোলন করা হচ্ছে। এ কার্যক্রম অব্যাহত থাকলে তা আমাদের আগামী প্রজন্মের জন্য অভিশাপে পরিণত হবে।

বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রনালয় সচিব ড. ফারহিনা আহমেদ টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের আওতায় বন নির্ভরশীল দারিদ্র জনগোষ্ঠীর মধ্যে জীবিকা উন্নয়ন তহবিল ও বন্য হাতির আক্রমণে নিহতের পরিবারকে ক্ষতিপূরণের চেক হস্তান্তর করেন।

চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের অধীন ৫টি রেঞ্জের আওয়তায় ৩৩৩ জন সুবিধাভোগীর নিকট ৮৩ লাখ ৯১ হাজার ৬শ টাকার চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোহাম্মদ আমির হোসাইন।

তিনি বলেন, বন ধ্বংস করছে মানুষ। ফলে আশ্রয়স্থল ও খাদ্য হারাচ্ছে বন্যপ্রাণী। খাদ্যের জন্য লোকালয়ে হানা দিচ্ছে বন্য হাতি। তাই বন এলাকার মানুষজনকে নিয়ে বন সংরক্ষণের জন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। বন সংরক্ষণ করা হলে বনাঞ্চল ফিরে পাওয়া যাবে, রক্ষা পাবে পরিবেশ। বন ও পাহাড় উজাড় হলে পানির স্তর নিচে চলে যাবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ উল্যাহ, ঢাকা আহসানিয়া মিশনের কর্মকর্তা জাহাঙ্গীর আলম, বন ব্যবস্থাপনা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে গঠিত সংগঠনের পক্ষে সাতকানিয়া আলীনগরের আবুল হোসেন, লোহাগাড়া চুনতি সাতগড় এলাকার পারভীন আক্তার ও বারবাকিয়ার সেতারা বেগম প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা খোরশেদ আলম।

ঢাকা আহসানিয়া মিশনের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে সুবিধাভোগীরা ছাড়াও চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের অধীন পাঁচ রেঞ্জের কর্মকর্তা ও কর্মচারীসহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।