সীতাকুন্ডু প্রতিনিধি: আগামিকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের আদি তীর্থক্ষেত্র সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামে শিবচতুর্দশী মেলা। ইতোমধ্যে মেলার সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে মেলা কমিটি ও প্রশাসন। প্রতিবছর ফাল্গুন মাসের শিব চতুর্দশী তিথিতে (শিবরাত্রি) চন্দ্রনাথধামে তীর্থযাত্রীদের তিনদিনের এ মেলা বসে। প্রায় ৯ /১০ লাখ লোকের সমাগম হয় এ মেলায়। বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল ও শ্রীলংকা থেকেও তীর্থযাত্রীরা আসে এই আদি তীর্থক্ষেত্রে।

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এক হাজার দু”শ ফুট উপরে চন্দ্রনাথ পাহাড়ের চুড়ায় থাকা চন্দ্রনাথধাম পরিক্রমা করা তীর্থযাত্রীদের মূল লক্ষ্য। প্রতিবছর শিবচতুর্দশীতে এ মন্দির পরিক্রমায় কষ্টের আঁকাবাঁকা পাহাড়িপথ পাড়ি দিয়ে চন্দ্রনাথ ধামে উঠে পূর্ণ্যার্থীরা। মেলায় চতুর্দশী তিথিতে ব্যাসকুণ্ডে স্নান-তর্পন, গয়াকুণ্ডে পিণ্ডদান করে তীর্থ যাত্রীরা।

এছাড়া সীতাকুণ্ডে থাকা অন্তত ৫০টি মঠ-মন্দির পরিক্রমা করবেন তীর্থযাত্রীরা। ধর্মীয় এ মেলাকে ঘিরে বসে তৈজসপত্র,পাঠ্যপুস্তুক, খাবারের দোকান, খেলনা, আসবাবপত্রসহ নানা পন্যের দোকান। মেলায় আগত পূর্ণ্যার্থীরা ধর্মীয় আচার শেষ করে কেনাকাটা করে বাড়ি ফেরেন।

তবে, গত তিন বছর ধরে চন্দ্রনাথ ধাম সারাদেশের পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় একটি স্থান। তরুনেরা সারা বছর এ চন্দ্রনাথ ধাম অভিযান করে থাকে। তারা এটিকে অ্যাডভেঞ্চার হিসাবে উপভোগ করে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বলেন,প্রতিবছরের মতো এবারও মেলায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকছে। ইতোমধ্যে তাদের নিরাপত্তা জনিত সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

মেলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) বলেন, ইতোমধ্যে মেলার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কিন্তু মন্দির সড়ক উন্নয়ন কাজ চলছে। পুরোপুরি শেষ হয়নি। ফলে এবার তীর্থযাত্রীদের বাড়তি কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। তারা সংশ্লিষ্ট সবগুলো সেবা সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করে চলেছেন।

সীতাকুণ্ড রেলস্টেশন মাস্টার বলেন, গত মঙ্গলবার থেকে সীতাকুণ্ডে থামছে ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর এক্সপ্রেস, চট্টগ্রাম মেইল, কর্ণফুলী কমিউটার, ময়মনসিংহ থেকে বিজয় এক্সপ্রেস, ময়মনসিংহ এক্সপ্রেস, সিলেট থেকে ছেড়ে আসা উদয়ন ও পাহাড়িকা এক্সপ্রেস ও চাঁদপুর থেকে ছেড়ে আসা মেঘনা ও সাগরিকা এক্সপ্রেস। এছাড়া সীতাকুণ্ড থেকে ছেড়ে যাচ্ছে সাগরিকা কমিউটার, কর্ণফুলী কমিউটার, ময়মনসিংহ এক্সপ্রেস ও ঢাকা মেইল।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেন, এবার তিনদিনের মেডিকেল ক্যাম্প প্রতিবারের মতো থাকবে। এবার অন্যান্য ওষুধের পাশাপাশি নতুনভাবে ডায়াবেটিস পরীক্ষা করা হবে।