সেলিম উদ্দীন: কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে স্কুল ছুটির পর বাড়ী ফেরার পথে দ্রুতগামী বাসের ধাক্কায় দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার খুটাখালী তমিজিয়া মাদরাসার সামনে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা বাসটি ভাঙচুর করেছে।

আহত শিক্ষার্থী আয়ুব খান কিশলয় আদর্শ শিক্ষা নিকেতনের ১০ শ্রেনীর ছাত্র। এছাড়া দূর্ঘটনায় আরেক ছাত্র আবদুল্লাহ আল মামুন কমবেশী আহত হয়েছেন বলে জানা গেছে।

May be an image of 6 people and outdoors

পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে হানিফ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব ১৩-১৮২০) দ্রুতগতিতে আসছিল। অপরদিকে স্কুল ছুটির পর শিক্ষার্থী দু’জন বাড়ী ফিরছেন। মহাসড়কের তমিজিয়া মাদরাসার সামনে এলাকায় বাসটি তাদের ধাক্কায় দেয়। এতে দুই শিক্ষার্থী সড়কে ছিটকে পড়েন। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেন স্থানীয়রা। এ ঘটনায় ক্ষুদ্ধ হয়ে জনতা বাস ভাঙচুর করে। এতে কিছু সময় যানচলাচল আটকা ছিল।

মালুমঘাট হাইওয়ে থানার ওসি মকসুদ আহমদ বলেন, স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে বাস ভাংচুর করে। ঘটনাস্থলে গিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। একজন শিক্ষার্থী গুরুত্বর আহত হয়েছে, আরেকজন প্রাথমিকভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বাসটি জদ্ধ করা হয়েছে, চালক ও হেলপার পলাতক রয়েছে।