আনোয়ারা প্রতিনিধি: অবশেষে আনোয়ারা উপজেলার পিআইও জামিরুল ইসলাম কুমিল্লা তিতাসে বদলি হয়েছেন। তার বদলির আদেশ সচেতন মহলে কৌতুহলের জন্ম দিয়েছে । গত ৬ই ফেব্রুয়ারি সিনিয়র সহকারী সচিব তানভীর আল নাসীফ স্বাক্ষরিত পত্রে তাকে আনোয়ারা উপজেলা থেকে পিরোজপুর সদরে বদলির আদেশ দেয়া হয়েছিল।

এক সপ্তাহের ব্যবধান গত ১৪ই ফেব্রুয়ারি পূর্বের প্রজ্ঞাপনটি বাতিল করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কুমিল্লার তিতাসে তাকে বদলি করেছেন। আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে তাকে কুমিল্লা তিতাসে যোগদান করার জন্য প্রজ্ঞাপনে নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায় কর্মস্থলে যোগদান না করলে তাকে আনোয়ারা থেকে অবমুক্ত বলে গণ্য করা হবে।

অনুসন্ধানে জানা যায়, পূর্বের বদলি কৃত প্রজ্ঞাপনটি পাওয়ার পর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলামের পক্ষ থেকে নিজ জেলার ব্রাহ্মণবাড়িয়া পার্শ্ববর্তী জেলায় বদলি করার জন্য লিখিতভাবে ভাবে আবেদন করা হয়। তার আবেদনের প্রেক্ষিতে তাকে কুমিল্লার তিতাস উপজেলায় বদলি করা হয়।

জামিরুল ইসলাম বিগত ২০১৮ সালে ২৬ আগস্ট আনোয়ারা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে যোগদান করেছিলেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে তিনি সাড়ে ৪ বছর আনোয়ারায় দায়িত্ব পালন করেন। সরকারি নিয়ম অনুযায়ী তিন বছরের মাথায় কর্মকর্তাদের বদলি হওয়ার কথা থাকলেও জামিরুল ইসলামের বেলায় তা ব্যতিক্রম। তিনি দেড় বছর অতিরিক্ত কার্যকাল অতিবাহিত করেছেন। উপজেলা প্রকল্প কর্মকর্তা হিসেবে সাড়ে ৪ বছরের রেকর্ড গডলেন। তিনি আনোয়ারা উপজেলা ছাড়াও আরো দুটি উপজেলার অতিরিক্ত দায়িত্ব পালন করেন।

এদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলামের বদলির আদেশ এলাকায় প্রকাশ হলে জনমনে নানান প্রশ্ন সৃষ্টি হয়। বিভিন্ন মহল থেকে বিভিন্ন দৃষ্টিকোণে বিষয়টি দেখা হচ্ছে।