নিজস্ব প্রতিবেদক: টঙ্গীর দত্তপাড়ার চাঞ্চল্যকর হাসান হত্যার রহস্য উদঘাটনসহ ঘটনার সাথে জড়িত ৩ আসামিকে গ্রেফতার করেছে পিবিআই গাজীপুর। গত ১৩ ফেব্রুয়ারী রাতে টঙ্গীর গাজীপুরা এলাকা থেকে আসামী আজিজুল, রোমানকে ও জাফরকে গ্রেফতার করা হয়।

পিবিআই পুলিশ জানায়, ভিকটিম মোঃ হাসান (৪৫) প্রায় ৩/৪ বছর যাবৎ গাজীপুর টঙ্গী থানাধীন হাসান লেন দত্তপাড়া জনৈক হাজী মোঃ মাঈন উদ্দিন মিয়ার ফার্নিচার এর কারখানায় ম্যানেজার হিসেবে চাকরি করতো এবং কারখানার পূর্ব পাশের রুমে বসবাস করতো। ভিকটিমের আত্মীয় স্বজন গত ২৯/০১/২০১৫ রাত ৯টায় ভিকটিমের সাথে যোগাযোগ করে না পেয়ে কারখানার মালিকসহ অন্যান্যরা কারখানার তালা ভেঙ্গে ভিকটিম হাসান(৪৫) এর মৃতদেহ কারখানার ফ্লোরে পেয়ে টঙ্গী থানা পুলিশকে সংবাদ দিলে টঙ্গী থানা লাশ উদ্ধার করে।
এ সংক্রান্তে ভিকটিমের ভাই মোঃ বাবু তালুকদার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে টঙ্গী থানার মামলা নং-৪৭ তারিখ- ৩০/০১/২০১৫খ্রিঃ ধারা-৩০২/৩৪ দায়ের করলে টঙ্গী থানা পুলিশ গত ৩০/০১/২০১৫ খ্রিঃ তারিখ হতে ২০/০৪/২০১৮খ্রিঃ তারিখ পর্যন্ত মোট ৩ বছর ২ মাস ২০ দিন তদন্ত করার পর প্রকৃত খুনীদের গ্রেফতার করতে পারেনি।

অতপর মামলাটি সিআইডি গাজীপুরে ন্যস্ত হলে সিআইডি গাজীপুর গত ০২/০৫/২০১৮খ্রিঃ হতে ০৫/০৯/২০২০খ্রিঃ পর্যন্ত মোট প্রায় ২ বছর ৪ মাস ৩ তিন মামলাটি তদন্ত শেষে টঙ্গী পূর্ব থানার চূড়ান্ত রিপোর্ট দাখিল করে।পরবর্তীতে বিজ্ঞ আদালত স্ব-প্রনোদিত হয়ে মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআই গাজীপুর জেলাকে তদন্তের নির্দেশ প্রদান করলে পুলিশ পরিদর্শক মোঃ হাফিজুর রহমান মামলাটির তদন্তভার গ্রহণ করেন।

অতিরিক্ত আইজিপি পিবিআই বনজ কুমার মজুমদার এর সঠিক তত্ত্বাবধানে ও পিবিআই গাজীপুর ইউনিট ইনচার্জ পুলিশ সুপার, মোহাম্মদ মাকছুদের রহমান এর সার্বিক দিক নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোঃ হাফিজুর রহমান এর নেতৃত্বে পিবিআই গাজীপুর জেলার চৌকস টিম গত ১৩ ফেব্রুয়ারী রাতে টঙ্গীর গাজীপুরা এলাকা থেকে আসামি মোঃ আজিজুল ইসলাম (২৮), মোঃ হুমায়ন কবির প্রকাশ রোমান (৪০) ও মোঃ জাফর ইকবাল (৪৩) কে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায়, আসামি আজিজুল, রোমান ও জাফর টংগীর বিভিন্ন স্থানে মাদক বিক্রি ও সেবন করতো। এছাড়াও তাদের সাথে প্রায় ৮/১০ জনের একটি গ্রুপ ছিলো। যারা টংগী এলাকার বিভিন্ন স্থানে মাদকের আড্ডা বসাতো এবং সবাই মিলে মাদক সেবন করতো।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোঃ হাফিজুর রহমান দি ক্রাইমকে জানায়, মামলার ঘটনার সময় গ্রেফতারকৃত আসামি আজিজুল, রোমান,জাফরসহ আরো ৬/৭ জন সহযোগী মিলে টংগীস্থ দত্তপাড়া দীঘিরপাড় ভিকটিমের কাঠের কারখানার ভেতরে মাদক সেবন করার জন্য প্রবেশ করতে চায়। তখন ভিকটিম হাসান তাদেরকে ভেতরে প্রবেশ করতে নিষেধ করে। ইতোপূর্বেও এ সংক্রান্তে ভিকটিম হাসানের সাথে আসামিদের তর্কাতর্কী হয়েছিলো। ঘটনার দিন গত ২৭ জানুয়ারী ২০১৫ খ্রিঃ আসামিরা জোরপূর্বক কারখানার দরজা খুলে দিতে ভিকটিমকে বাধ্য করে। এর পর আসামিগণ কারখানার ভেতরে প্রবেশ করে ভিকটিম হাসানকে গালিগালাজ করে এবং মাদক সেবন করতে শুরু করে। তখন ভিকটিম হাসান মাদক সেবন করার জন্য আসামিদেরকে নিষেধ করে। এতে আসামিরা ক্ষিপ্ত হয়ে এলোপাথারীভাবে হাসানকে মারপিট করতে থাকে। আসামিরা কারখানার ভেতরে থাকা স্ক্রু-ড্রাইভার, হাতুড়িসহ ফার্নিচার তৈরীর অন্যান্য সরঞ্জাম দিয়ে হাসানের শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করলে হাসান অচেতন হয়ে পড়লে আসামিরা ভিকটিমকে কারখানার ভেতরে ফেলে রেখে বাইরে থেকে তালাবদ্ধ করে চলে যায়।

গত ১৪ ফেব্রুয়ারী ২০২৩ তারিখ বিধি মোতাবেক গ্রেফতারকৃত আসামীদেরকে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদানের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে আসামি আজিজুল ও রোমান মামলার ঘটনায় নিজেদের ও অন্যান্য জড়িতদের ভূমিকা বিস্তারিত বর্ণনা করে বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে।

এ বিষয়ে পিবিআই গাজীপুর জেলার ইউনিট ইনচার্জ পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান দি ক্রাইমকে বলেন, আমরা দীর্ঘ অনুসন্ধানের পর তথ্য-প্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে আসামী আজিজুল, রোমান এবং আসামী জাফরকে গ্রেফতার করি। বিধি মোতাবেক গ্রেফতারকৃত আসামীদেরকে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদানের নিমিত্তে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে আসামি আজিজুল ও রোমান বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেন