স্টাফ রিপোর্টার: চট্টগ্রামের আনোয়ারায় এক মাদক বিক্রেতাকে ধরে ছেড়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নাম নবী হেসেন(৩৫)। বাড়ি আনোয়ারা উপজেলার বৈরাগ মুহাম্মদপুর গ্রামের দক্ষিণ পাড়ায়। গত ১২ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১২টার দিকে এঘটনা ঘটেছে। নবী শুধু মাদক বিক্রেতা মামলাবাজ হিসেবে নহে ঝানু প্রতারক বলেও জানিয়েছেন এলাকার লোকজন। তাকে ছেড়ে দেয়ার ঘটনায় নানা গুঞ্জনও শুরু হয়েছে এলাকায়। জেলা পুলিশ সুপারকে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবীও জানিয়েছেন স্থানীয় লোকজন।

স্থানীয় নির্ভরযোগ্য সুত্র জানায়, আনোয়ারা থানার রাঙ্গাদিয়া ফাঁড়ির পুলিশ গোপন সুত্রে জানতে পারে,বিপুল পরিমান মাদক আছে মুহাম্মদপুর গ্রামে। এই সংবাদের সুত্র ধরে চলতি মাসের ১২ তারিখ রাতে সাঁড়াশি অভিযান চালায় মুহাম্মদপুর গ্রামের নবীর বাড়িতে। ফাঁড়ির ইনচার্জ মোঃ সোহরাওয়ার্দীর নেতৃত্বে ৮ জনের একদল পুলিশ নিয়ে এই অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে কৌশলে নবী তার ছোট ভাই দেলোয়ারের বসতঘরে গাঁজা ইয়াবা ঢুকিয়ে দেয়। প্রথমবার অভিযান শেষ করে কিছু না পেয়ে চলে যাওয়ার প্রাাক্কালে আবারও দেলোয়ারের ঘরে তল্লাশি চালাতে ফিরে আসে পুলিশ। পুলিশ দ্বিতীয়বার তল্লাশি করে তার ঘর থেকে বেশ কিছু গাঁজা ইয়াবা উদ্ধার করে।দেলোয়ারকে ধরে নিয়ে যেতে স্থানীয় লোকজন বাঁধা দিয়ে জানায়, তিনি মদও খায়না,পান বিড়িও খায়না ব্যবসাও করেনা। জড়িত নবীকে আটক করেন। ওইদিন রাতে গাঁজা ইয়াবাসহ আটক করে অদৃশ্য ইশারায় নবীকে ছেড়ে দিয়েছে পুলিশ অভিযোগে জানায় প্রত্যক্ষদর্শীরা। আইনের হাত থেকে রেহায় পেয়ে বর্তমানে বুক ফুলিয়ে চলফেরা করছে মৃত কালু মিয়ার পুত্র নবী হোসেন জানায় স্থানীয়রা। এলাকায় তার বেশ কয়েক খখাটে সহযোগী রয়েছে। তারা হলেন- মফিজ উদ্দীন, সালাউদ্দীন, মো.শফি।

সুত্র জানায়, আনোয়ারার মুহাম্মদপুর গ্রামে উঠতি বয়সের বেশ কয়েক যুবক গাঁজা ইয়াবাসহ নানা কিছিমের মাদক বিক্রি করে আসছে। গাঁজা ও মাদকে ধ্বংস হয়ে যাচ্ছে ওই গ্রামের নানা উঠতি বয়সের বয়সের যুবকরা। লিপ্ত হচ্ছে নানা অপরাধে। কিন্তু অধরা থেকে যাচ্ছে নবীসহ আসল মাদক ব্যবসায়ীরা। এই গ্রাম থেকে বিভিন্ন স্থানে পাচারও হচ্ছে হরেক রকমের মাদক। স্থানীয় সাধারণ মানুষ ভয় পাচ্ছে মুখ খুলতে। নবীকে ধরে জিজ্ঞাসাবাদ করলে ওইদিনের ঘটনা মাদক ব্যবসার আসল রহস্য এমনকি তলের বিড়াল বেরিয়ে আসবে বলে জানায় নির্ভরযোগ্য সুত্র।