মোঃ রেজাউল করিম ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় এর বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা আজ শেষ হয়েছে। বিদ্যালয়ের মোখতার আহমদ মিলনায়তনে দুইদিনব্যাপী প্রতিযোগিতায় কিরাত, গীতা পাঠ, হামদ, না ‘ত, ইংরেজি কবিতা আবৃত্তি, সংবাদ উপস্থাপন, বক্তৃতা, নৃত্য, দেশাত্মবোধক গান, রবীন্দ্র সংগীত, কৌতুক ও জারি গানে নির্ধারিত প্রতিযোগিরা অংশ নেয়। প্রথম দিনের প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত। সমাপনী দিনে সভাপতি ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন।
অনুষ্ঠানে বিচারক, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেন।
Post Views: 211




