লোহাগাড়া প্রতিনিধি: বিএনপি ও জামায়াতের নৈরাজ্য, সন্ত্রাস ও অশুভ শক্তির অপরাজনীতির বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামীলীগ দেশের প্রতিটি ইউনিয়নে শান্তি সমাবেশের আহ্বান করেছে। বিএনপি-জামায়াত তাদের পুরনো কায়দায় দেশে জ্বালাও-পোড়াও কর্মকান্ড চালানোর জন্য ষড়যন্ত্র করছে। এ ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা করছে।

আজ শনিবার (১১ফেব্রুয়ারী)বেলা ১টায় লোহাগাড়ায় অনুষ্ঠিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামীলীগ নেতা ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম এসব কথা বলেন। লোহাগাড়া সদর ও আমিরাবদ ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এ শান্তি সমাবেশের আয়োজন করা লোহাগাড়া বটতলী মোটর স্টেশনে।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী শক্তি। এই অপরাজনীতির বিরুদ্ধে আওয়ামীলীগ করছে শান্তি সমাবেশ। দেশের মানুষ নৈরাজ্য-সন্ত্রাস চায় না। দেশের মানুষ চায় শান্তি-শৃঙ্খলার মাধ্যমে বসবাস করতে।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক সালাহ উদ্দীন হিরু।

লোহাগাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জসীম উদ্দিন চৌধুরী এ সমাবেশে সভাপতিত্ব করেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ নেতা আনোয়ার কামাল ও বীর মুক্তিযোদ্ধা এরশাদুল হক ভেট্টু সহ উপজেলা আওয়ামীলীগ এবং ইউনিয়ন আওয়ামীলীগ নেত্রবৃন্দ।

সমাবেশের সঞ্চালনায় ছিলেন আওয়ামীলীঘ নেতা মোহাম্মদ কামাল উদ্দিন ও স্বেচ্ছাসেবকলীগ নেতা আবছার উদ্দীন । এ সমাবেশে মুক্তিযোদ্ধা নেত্রবৃন্দ, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ সহ অন্য সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এ ছাড়াও একই দিন সকাল ১০টায় উপজেলার চুনতি ডেপুটিহাট, পদুয়া তেওয়ারীহাট, আধুনগর ষ্টেশন, পুটিবিলা এম.চর হাট, চরম্বা নয়া বাজার ও কলাউজান ইউনিয়নে পৃথক পৃথক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসব ইউনিয়নের শান্তি সমাবেশে লোহাগাড়া উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ নেত্রবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশ শুরুর পূর্বে এক বিরাট শান্তি মিছিল বের করা হয়। মিছিলটি লোহাগাড়া বটতলী মোটর ষ্টেশন প্রদক্ষিণ করে।