নোয়াখালী সংবাদদাতা: ভয়াবহ ভূমিকম্পে তুরস্কের দক্ষিনাঞ্চলে সৃষ্ট মানবিক সংকটে সাহায্যের হাত নিয়ে পাশে দাঁড়িয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আজ শনিবার (১১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রক্টর ও শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর এবং ভাইস চ্যান্সেলর এর একান্ত সচিব আবু জুবায়ের সাহায্য সামগ্রী হস্তান্তর করেন।

ভূমিকম্পে নিহত ও আহতদের প্রতি সমবেদনা জানিয়ে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের কাছে একটি শোক বার্তা পাঠিয়েছেন নোবিপ্রবির মাননীয় উপাচার্য প্রফেসর ড.মোঃ দিদার-উল-আলম।

শোকবার্তায় মাননীয় উপাচার্য ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং দ্রততার সাথে এ দূর্যোগ কাটিয়ে ওঠার আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তুরস্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে নোবিপ্রবির চলমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও দৃঢ় হবে বলে উল্লেখ করা হয়েছে।

এদিকে তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্প দুর্গত এলাকায় পাঠানোর জন্য নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের প্রদানকৃত সহায়তা ও তুরস্কের সরকারি সংস্থা টার্কিশ কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সি (TIKA) এর ঢাকা কার্যালয়ের চাহিদা অনুযায়ী তালিকাভূক্ত জিনিসপত্র নোবিপ্রবি ইন্টারন্যশনাল কোলাবরেশন অফিসের তত্ত্বাবধানে ঢাকাস্থ TIKA এর ঢাকাস্থ কার্যালয়ে পাঠানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এসব সহায়তার মধ্যে রয়েছে শীতের জামা কাপড় ও চিকিৎসা সামগ্রী। আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে আরেকধাপে এ ধরণের সহায়তা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর আগে তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে সৃষ্ট বিপর্যয় ও নাগরিকদের মৃত্যুতে বাংলাদেশে ৯ ফেব্রুয়ারি একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয়। এদিন নোবিপ্রবিতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়, কালো পতাকা উত্তোলন করা হয় এবং মসজিদে দোয়ার আয়োজন করা হয়।