মোঃ সফিউল আলম, (কুমিল্লা) চৌদ্দগ্রাম প্রতিনিধি : আগামী সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করুন ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্য বদ্ধ থাকুন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এদেশের সকল দল অংশ গ্রহন করবে বাংলাদেশ আওয়ামীলীগ ও নিবাচনে অংশ নিবে। যখন নির্বাচন শুরু হয় তখনই আওয়ামী লীগ তথা আমাকে নির্বাচন থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্র শুরু হয় । গতকাল শুক্রবার বিকেলে উপজেলার কাদৈর উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় শুভপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিনিধিদের পরিচিত সভা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি এসব কথা বলেন।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সাত বার দলীয় মনোনয়ন দিয়েছেন। আমাকে বাদ দিলে চৌদ্দগ্রামের মানুষ ঠকবে। চৌদ্দগ্রামে অতীতে যারা মন্ত্রী এমপি হয়েছিলেন তারা চৌদ্দগ্রামের কোন উন্নয়ন করেননি এবং জনগনের কল্যানে কোন কাজ করেননি। তাদেরকে চৌদ্দগ্রামের জনগন প্রত্যাখান করেছে। সাধারণ কৃষক পরিবারের সন্তান হয়ে আমি জনগনের সাথে বেইমানী করিনি। আপনাদের ভোটে এমপি নির্বাচিত হয়ে অবহেলিত চৌদ্দগ্রামকে সারাদেশে উন্নয়নের মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে।
মুজিবুল হক এমপি বলেন, চৌদ্দগ্রামের সকল নির্বাচিত জনপ্রতিনিধি,সরদার মাতব্বরও গণ্যমাণ্য ব্যক্তিবর্গ আমার পক্ষে তথা আওয়াম লীগের পক্ষে ঐক্যবদ্ধ। আগামী জাতীয় নির্বাচনে আমার বিরুদ্ধে কোন ষড়যন্ত্র কাজে আসবে আসবে না। আপনারা সকল বেদাবেদ ভুলে ঐক্যবদ্ধ থাকুন। কথা দিচ্ছি আগামী এক বছরের মধ্যে চৌদ্দগ্রামের অসমাপ্ত গুরুত্বপূর্ণ কাজ শেষ করে দিবো।
শুভপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট হনুফা আক্তার রিক্তা, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পৌরসভার মেয়র জি এম মীর হোসেন মীরু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি ফারুক আহমেদ মিয়াজী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএমএ বাহার, জেলা পরিষদের সদস্য এমরানুল হক কামাল ( ভার্ড কামাল) , উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যাপক মফিজুর রহমান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোঃ আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মুরাদ, রফিকুল ইসলাম,কামরুল আলম মোল্লা। শুভপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মোঃ হারুনুর রশিদের ও উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিকুল ইসলামের সঞ্চালনায় অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন কাশিনগর ইউ পি চেয়ারম্যান মোশারফ হোসেন, কালিকাপুর ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার, উজিরপুর ইউপি চেয়ারম্যান নঈমুর রহমান মজুমদার মাসুম, বাতিসা ইউপি চেয়ারম্যান ফখরুল আলম ফরহাদ, চৌদ্দগ্রাম পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন ঘোলপাশা ইউপি চেয়ারম্যান একে খোকন, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক খোরশেদ আলম, কৃষক লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সরদার, উপজেলা শ্রমিকলীগ সভাপতি আরশ মজুমদার, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউছার হানিফ শুভ,ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমান,সাধারণ সম্পাদক একরামুল হক প্রমূখ।
শুভপুর ইউনিয়ন ওয়ার্ড প্রতিনিধিদের পরিচিতি সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে নারী পুরুষ ঢোল বাদ্য বাজিয়ে মিছিল সহকারে সমাবেশে অংশ নেন। সমাবেশটি একপর্যায়ে বিশাল জনসভায় রূপলাভ করে।




