আনোয়ারা প্রতিনিধি: অবশেষে আনোয়ারা উপজেলার পিআইও জামিরুল ইসলাম বদলি হয়েছেন। তাকে আনোয়ারা থেকে পিরোজপুর সদরে বদলি করা হয়। গত ৬ই ফেব্রুয়ারি সিনিয়র সহকারী সচিব তানভীর আল নাসীফ স্বাক্ষরিত পত্রে এ বদলির নির্দেশ দেয়া হয়েছে।
জামিরুল ইসলাম বিগত ২০১৮ সালে ২৬শে আগস্ট আনোয়ারায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে যোগদান করেছিলেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে তিনি সাড়ে চার বছর আনোয়ারায় দায়িত্ব পালন করেন। সরকারি নিয়ম অনুযায়ী তিন বছরের মাথায় কর্মকর্তাদের বদলি হওয়ার কথা থাকলেও জামিরুল ইসলামের বেলায় তা ব্যতিক্রম। তিনি দেড় বছর অতিরিক্ত কার্যকাল অতিবাহিত করেছেন।  উপজেলা প্রকল্প কর্মকর্তা হিসেবে সাড়ে ৪ বছরের রেকর্ড গডলেন। তিনি আনোয়ারা উপজেলা ছাড়াও আরো দুটি উপজেলার অতিরিক্ত দায়িত্ব পালন করেন।