ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধিঃ ঈদগাঁও উপজেলার জালালাবাদে উদ্ধার হওয়া লাশটি টমটম চালক মোর্শেদের। তিনি কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের দক্ষিণ পাড়ার শামসুল আলমের পুত্র। সে একজন টমটম চালক। তার বয়স আনুমানিক ২০ বছর। আজ সকালে ইউনিয়নের মিয়াজী পাড়ায় রক্তাক্ত অবস্থায় তার লাশ দেখতে পান স্থানীয়রা।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কবির জানান, পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরী করে। লাশের শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। সিআইডি, পিবিআই ও ডিবি পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে নমুনা ও আলামত সংগ্রহ করেন।
ইউপি সদস্য ওসমান সরওয়ার ডিপো জানান, এলাকাবাসীর কাছ থেকে জানতে লাশ দেখার বিষয়টি জানতে পেরে পুলিশকে অবগত করি৷ স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ জানায়, ঘটনায় জড়িতদের সনাক্তকরণের কাজ চালিয়ে যাচ্ছে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী। এ রিপোর্ট লেখার সময় লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছিল। ঘটনাস্থলে নিহতের শোকাহত পিতা, মাতা ও আত্মীয়-স্বজনদের ভিড় জমেছে।




