চকরিয়া অফিস : কক্সবাজারের চকরিয়ায় বেলাল উদ্দিন (৩৮) নামের একব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (০৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলা পূর্ববড় ভেওলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বেতুয়াবাজার আনিছপাড়া এলাকার মরিচক্ষেত থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে। সে পেশায় একজন ট্রাক গাড়ি চালক ছিলেন। বেলাল একই ইউনিয়নের ৬নং ওয়ার্ড আনিছপাড়া এলাকার বাসিন্দা মৃত মো. মরজানের ছেলে। সে দুই সন্তানের জনক।

স্বজনরা জানান, মঙ্গলবার সকাল ১১টার দিকে বেলাল উদ্দিন মায়ের জন্য একটি মোবাইল ক্রয় করতে বাড়ি থেকে বের হন। বাড়িতে আর ফেরেননি বেলাল। আত্মীয়জনরা বিভিন্ন জায়গায় খোজাখুজি করে তাকে পায়নি। বুধবার দুপুর ১২টার দিকে মাতামুহুরী নদীতে এক নারী গোসল করতে যাওয়ার সময় তার লাশ দেখতে পান। পরে বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। তার মাথার পেছনে একটি দায়ের কোপ রয়েছে। এসময় তার পাকেট থেকে সাড়ে চার হাজার টাকা ও একটি মোবাইল সেট উদ্ধার করে। তবে ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

পরিবারের সদস্যরা জানান, বেলাল উদ্দিন চট্টগ্রাম শহরে ডাম্পার গাড়ি চালাতেন। তার দুটি ডাম্পার গাড়িও ছিলো। সম্প্রতি গাড়ি দুটি বিক্রি করে দিয়েছেন। গত বছর ধরে চট্টগ্রাম থেকে ফিরে নিজ গ্রামে বসবাস করেন।
মঙ্গলবার দুপুর ১১টার বেলালের মোবাইলে কেউ একজন ফোন করেছিলো। কলটি পেয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে বাড়িতে ফিরে আসেনি বেলাল।

বিএমচর ইউনিয়নের চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম বলেন, সকাল ১০টায় কৃষকরা মরিচ ক্ষেতে বেলালের লাশ দেখতে পেয়ে কৃষকরা মাতামুহুরী তদন্ত কেন্দ্রে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। মৃতদেহের মাথায় হাতে ও অন্ডকোষে কোপের আঘাতের চিহ্ন দেখতে পান বলেও তিনি জানান ।

এব্যাপারে চকরিয়া থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কেই তাকে হত্যা করে লাশ নদীর চরে মরিচ ক্ষেতে ফেলে চলে গেছে বলে ধারণা করা হচ্ছে।