নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের ৩২ সদস্যবিশিষ্ট আংশিক কমিটিতে এসএম রাশেদুল আলমকে সভাপতি ও মোহাম্মদ শাহজাহানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
গত সোমবার (০৬ ফেব্রুয়ারি) যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আগামী তিন বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়। উত্তর জেলা যুবলীগের সম্মেলন হয়েছিল গত বছরের ২৯ মে। এর প্রায় নয় মাস পর নতুন এই আংশিক কমিটি গঠন করা হলো।
নব-কমিটির সভাপতি এসএম রাশেদুল আলম একইসঙ্গে হাটহাজারী উপজেলার চেয়ারম্যানও। তিনি এর আগে চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। অন্যদিকে নতুন সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান সীতাকুন্ড উপজেলা যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
যুবলীগের দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে কমিটির শূন্য পদ পূরণ করে আগামী ৪৫ দিনের মধ্যে কেন্দ্রের অনুমোদনের জন্য জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
নব-গঠিত কমিটিতে সহ-সভাপতি হয়েছে পদে সামসুদ্দোহা সিকদার আরজু, মো. নুরুল মোস্তফা মানিক, অ্যাডভোকেট দীপক কান্তি দত্ত, রাজিবুল আহসান সুমন, মো. মিজানুর রহমান, মো. শহিদুল আলম, নাছির হায়দার করিম বাবলু, আশেক ই ইলাহী সোহেল, মো. মোশারফ হোসেন। যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন সৈয়দ মঞ্জুর আলম, মো. এরশাদ হোসেন, আব্দুল করিম। সাংগঠনিক সম্পাদক হয়েছেন আবুল বসর, মো. ফোরকান, এম এ খালেদ চৌধুরী, মো. আবু তৈয়ব। গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক হয়েছেন মো. গিয়াস উদ্দিন চৌধুরী। অর্থ সম্পাদক হয়েছেন ইঞ্জিনিয়ার মো. শাহজাহান। শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক হয়েছেন জয়নাল আবেদীন। আইন বিষয়ক সম্পাদক হয়েছেন বিমল চন্দ্র নাথ। ত্রাণ সম্পাদক হয়েছেন মো. সাহেদ সরওয়ার। সমাজকল্যাণ সম্পাদক হয়েছেন মো. রাশেদ খান। সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন মো. ওসমান চৌধুরী। জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক হয়েছেন এস এম আল নোমান। ক্রীড়া সম্পাদক হয়েছেন মোশারফ হোসেন মান্না। পরিবেশ সম্পাদকহয়েছেন ইঞ্জিনিয়ার মো. হাছান মুরাদ। শিল্প ও বাণিজ্য সম্পাদক হয়েছেন মো. আবু সৈয়দ ও সদস্য হয়েছেন অ্যাডভোকেট এসএম অহিদুল্লা, মো. ফজলে কাদের, বাবলু।
যুবলীগের দফতর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ বলেন, ‘উত্তর চট্টগ্রামে নতুন কমিটি দেয়া হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি-সম্পাদককে কমিটির শূন্য পদ পূরণ করে আগামী ৪৫ দিনের মধ্যে কেন্দ্রের অনুমোদনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।




