লোহাগাড়া প্রতিনিধি : দক্ষিণ চটগ্রামের লোহাগাড়ায় প্রাইভেট কার ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ২ চালকসহ ৮জন আহত হওয়ার সংবাদ )  পাওয়া গেছে। কক্সবাজারমুখী প্রাইভেট কার (ঢাকা-মেট্রো-গ-১৫-২৩৭৬) ও বিপরীতমুখী নাম্বরবিহীন সিএনজিচালিত অটোরিক্সার মধ্যে মুখোমুখি এ সংঘর্ষ হয়। আজ সোমবার (০৬ ফেব্রুয়ারী)বেলা দেড়টায় এ দূর্ঘটনা ঘটেছে উপজেলা সদরের লোহাগাড়া দিঘী পাড় নামক স্থানে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে।

আহতদের মধ্যে রয়েছে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ৭ নাম্বর ওয়ার্ডের বাসিন্দা সিএনজি অটোরিক্সা চালক আলমগীর (২৫), লোহাগাড়া দিঘী পাড় এলাকার মোশাররফ হোসেনের মেয়ে আছমা আক্তার (২০), উপজেলা সদর রশিদা পাড়ার নবী হোসেনের ছেলে তারেক (২০)। প্রাইভেট কার যাত্রী ঢাকা মিরপুর ১ নাম্বর এলাকার বাসিন্দা নুরুল ইসলাম কামাল (৭০), রওশন আরা (৬০), দিপু (৩২), গৃহবধু শাপলা (৩২) ও আরিয়ানা (০৬)।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ এরফান জানান, আহতরা চিকিৎসাধীন। দূর্ঘটনাকবলিত গাড়ি দুইটি হাইওয়ে থানা পুলিশ হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থার প্রক্রিয়া চলছে। গাড়ি দুইটির সম্মুখভাগের ক্ষতি হয়েছে।