লোহাগাড়া প্রতিনিধি : বনজ সম্পদ উজাড় হওয়ার ফলে খাদ্য হারিয়ে সংকটে পড়েছে বন্যহাতি। খাদ্যের জন্য হানা দিচ্ছে লোকালয়ে। টানাটানি করছে মানুষের খাদ্য নিয়ে। গত ৩ ফেব্রুয়ারি একটি বাচ্চাসহ ৫টি বন্যহাতি ছুটে আসে লোহাগাড়ায়। হাতির এ দলটি সেদিন বেলা ১২টায় এসে অবস্থান নেয় উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ী গ্রামের মৌলভী পাড়ায়। অপর এক সূত্রমতে বন্যহাতির দলটি পূর্বের রাতেই বের হয়ে আসে পার্বত্য বান্দরবানের টঙ্গাবতীর পাহাড় থেকে। লোকালয়ে হাতি দেখে এ গ্রামের মৌলভী পাড়াসহ আসপাশের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। সেদিন ক্ষেতে কাজ করার সময় বন্যহাতির আক্রমণে আহত হয় শফিকুর রহমান (৫২) নামে একজন।

তবে, হাতির দলের আক্রমণের শিকার হয়নি অন্য কেউ। খাদ্যের জন্য হাতির দল সুখছড়ী গ্রামে আসলেও উল্লেখ্যযোগ্য কোন ক্ষতি করেনি। হাতির উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা জড়ো হয় সেখানে। দূরত্ব বজায় রেখে লক্ষ্য করে হাতির আচরণ। এ সংবাদ পেয়ে পদুয়া ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ বনকর্মীদের নিয়ে হাতির দলের আচরণ নিয়ন্ত্রণের চেষ্টা করে। এক পর্যায়ে রাত ১০টায় পার্বত্য বান্দরবানের টংকাবতী এলাকায় হাতির দল কৌশলে ফেরত পাঠাতে সক্ষম হয়। শুধু এবার নয়, ইতোপূর্বে আরও বেশ কয়েকবার বনাঞ্চলের বন্যহাতি খাদ্য সংকটের কারণে লোহাগাড়া ও সন্নিহিত এলাকায় হানা দেয়। এতে এলাকার চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে।