রাঙ্গুনীয়া থানাধীন ঐতিহ্যবাহী পূর্ব কোদালা গ্রামের ধর্মপ্রাণ উপাসক প্রয়াত সুনীল কান্তি বড়ুয়া সহধর্মিনী ও চন্দনাইশ বৌদ্ধ ধর্মীয় শিক্ষা পরিষদের সভাপতি, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার কার্যকরী সদস্য ও চন্দনাইশ চরবরমা সুগত বিহারের নবরূপকার অধ্যক্ষ কর্মবীর ভদন্ত ধর্মানন্দ মহাথের’র মমতাময়ী, গর্ভধারিনী মা শোভা রানী বড়ুয়ার অনিত্য সভা আজ (৫ ফেব্রুয়ারী) রবিবার পূর্ব কোদালা সার্বজনীন ধর্মাঙ্কুর বিহারে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহামান্য সংঘরাজ জ্ঞানশ্রী মহাথের। উপস্থিত ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার চার চার জন মাননীয় উপ সংঘরাজগণ। যথাক্রমে- স্মৃতিধর শীলানন্দ মহাথের, শাসনস্তম্ভ ধর্মপ্রিয় মহাথের, শাসনপ্রিয় মহাথের, প্রিয়দর্শী মহাথের।স্মৃতিচারণ করে পুণ্যদান করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান ও চট্টগ্রাম বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ প্রফেসর ড. জিনবোধি মহাথের, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ড. সংঘপ্রিয় মহাথের, নিজামপুর ভিক্ষু সমিতির সভাপতি প্রিয়ানন্দ মহাথের, বিদর্শনাচার্য বিমুক্তিবারিধি রত্নপ্রিয় মহাথের, শীলরক্ষিত মহাথের, চন্দনাইশ ভিক্ষু পরিষদের সভাপতি জ্ঞানরত্ন মহাথের, অতুলানন্দ মহাথের, শীলানন্দ মহাথের, ধর্মানন্দ মহাথের, সুমঙ্গল মহাথের, ধর্মসেন মহাথের, অধ্যাপক সুনন্দ মহাথের, আনন্দশ্রী থের, দীপংকর থের, শুদ্ধানন্দ মহাথের, প্রজ্ঞানন্দ থের, সুমনশ্রী থের, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ও সংগঠক জে.বি.এস আনন্দবোধি ভিক্ষু, প্রিয়বোধি থের, তেজপ্রিয় থের, সত্যপাল ভিক্ষু, রূপানন্দ ভিক্ষু, নন্দসার ভিক্ষুসহ শতাধিক ভিক্ষুসংঘ উপস্থিত ছিলেন এবং অসংখ্য সাংগঠনিক ব্যক্তিত্ব পুষ্পমাল্য ব্যানার দ্বারা শ্রদ্ধা জ্ঞাপন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে স্মৃতিচারণ করেন প্রয়াতার পারলৌকিক সদগতি ও নির্বাণ সুখ কামনা করে কৃতজ্ঞতায় ও পূণ্য দান করেন এ সংঘমাতার। উল্লেখ্য তিনি গতকাল ৪ ফেব্রুয়ারি রাত ৮টায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি ৪ সন্তান ও ১ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে পুত্র সাংঘিক ব্যক্তিত্ব কর্মবীর ভদন্ত ধর্মানন্দ মহাথের। আগামী ৮ ফেব্রুয়ারি তার নিজ বাড়ি রাঙ্গুনীয়া থানাধীন ঐতিহ্যবাহী পূর্ব কোদালা গ্রামে অসংখ্য ভিক্ষুসংঘ এবং জ্ঞাতিস্বজনের উপস্থিতিতে মহাসংঘদান সাপ্তাহিক ক্রিয়া অষ্টপরিস্কার সহ সংঘদান সম্পন্ন করা হবে। এতে জ্ঞাতীস্বজনকে উপস্থিত থেকে পুণ্যদান ও মধ্যহ্ন ভোজন গ্রহণ করার জন্য আহবান জানানো হয়।