আনোয়ারা প্রতিনিধি: ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের ইসি চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রনি ও ব্যাংকের পরিচালক আসিফুজ্জামান চৌধুরী জিমির পক্ষে অসহায় শীতার্তদের মাঝে ৬ হাজার শীতবস্ত্র বিতরণ করেছেন আনিসুজ্জামান চৌধুরী রণির একান্ত সচিব ও উপজেলা আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ।
গত শনিবার (০৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় উপজেলার বারখাইন ইউনিয়নের শিলাইগড়া গ্রামে নিজ বাড়ি থেকে বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ এসব কম্বল বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন আলহাজ্ব হাবিবুর রহমান চৌধুরী, আবু জাফর,আলহাজ্ব আজিজুল হক নসু,নুরুল ইসলাম মাষ্টার,নুরুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী,বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম,মুজিবুর রহমান,মকসুদুর রহমান, মোহাম্মদ আবছার,মামুনুর রশিদ, খোরশেদ আলম হিরু, সিইউএফএল সিবিএর যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান খান,মাহমুদুর রহমান জান্টু, জোটন মজুমদার,অনুপ দত্ত মান্না,মোঃ জালাল আহমেদ,শেখ সেলিম,আনোয়ারুল আজীম সবুজ,হারুন অর রশিদ,আলম মজুমদার সহ পাচ শতাধিক আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ বলেন প্রতিবারের ন্যায় এবার ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়। ভবিষ্যতে আরো বাড়ানো হবে।
Post Views: 229




