কুতুবদিয়া প্রতিনিধিঃ কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের গুনজানির বাপের পাড়ায় নুরুল কবির ও নুরুল কাদেরের বাড়িতে গত শনিবার দিবাগত রাত ৩টায় অগ্নিকান্ড দুইটি বসতঘর পুড়ে গেছে। আগুনের সূত্রপাতের বিষয়টি ধারণা করতে পারছে না এলাকাবাসী। এ অগ্নিকান্ডে প্রায় সাত লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার দাবী করেন।

No description available.

আগুন নিয়ন্ত্রন আনতে এলাকাবাসী ও কুতুবদিয়া ফায়ার সার্ভিস স্টেশনের দমকল বাহিনীর ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে অগ্নিকান্ডের স্থলে ফায়ার সার্ভিসের গাড়ি যথা সময়ে যাওয়ার মতো রাস্তা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বিলম্ব হয়েছে বলে ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ শফিউল আলম নিশ্চিত করেন। খবর পেয়ে রবিবার সকালে কৈয়ারবিল ইউনিয়ন আ’লীগের সভাপতি ও কৈয়ারবিল ইউপির চেয়ারম্যান আজমগীর মাতবর,স্থানীয় ইউপির সদস্য মীর কাসেম, শামসুল আলম, ঘটনাস্থলে গিয়ে চেয়ারম্যানের নিজস্ব তহবিল থেকে নগদ অর্থ, চাল,ডাল,তৈল,শীতবস্ত্র, ও তাদের পরিদানের জন্য শাড়ী,লুঙ্গী ইত্যাদি সহায়তা প্রদান করেন।