জাহিদ হাসান(লামা) বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলা পরিষদ ভবন উদ্বোধন অনুষ্ঠানোত্তর সমাবেশে প্রধান অতিথির ভাষনে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বীর বাহাদুরকে পার্বত্য চট্টগ্রামের সব চেয়ে গর্বিত নেতা আখ্যা দেন। আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে লামা উপজেলা পরিষদ চত্বরে বক্তব্যে তিনি একথা বলেন।

মন্ত্রী তাজুল ইসলাম বলেন, স্বাধীন বাংলার স্বপ্ন রুপকার জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন দেশকে যখনই উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার জন্য কাজ শুরু করেন, ঠিক সেই মুহুর্তে পাক দোসররা জাতির জনককে স্বপরিবারে হত্যা করে উন্নয়ন থামিয়ে দেয়। দীর্ঘ ২৩ বছর আওয়ামিলীগ ছাড়া দেশ ও মানুষের কোনো উন্নয়ন হয়নি। জাতির জনক কন্যা শেখ হাসিনা ১৯৯৬ সালে ক্ষমতায় এসে প্রথমে শিক্ষা, সক্ষমতা তৈরির কাজ শুরু করেন।শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, বিদ্যুত, কৃষি সেক্টরকে সাজিয়ে তুলেন। এর পর ২০০৯ সাল থেকে শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষের শিক্ষা প্রসারের মাধ্যমে টেকনোলজিসহ বৈশ্বিক প্রতিযোগিতায় স্বীয় যোগ্যতায় আজ উন্নত দেশের কাতারে যুক্ত হয়েছে বাংলাদেশ। জঙ্গীবাদ রোধে কাজ করার আহবান জানিয়ে তিনি ধর্মীয় সম্প্রীতি, উদারতার ব্যাখ্যা দিয়ে নবী করিম (স:) এর ইসলাম প্রচারের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন।

তিনি বলেন “সকল ধর্মের মানুষের জন্য সমান অধিকার রয়েছে।” “এই দেশ আমাদের দেশ, দেশ ও মানুষকে ভালো বাসতে হবে।” অপপ্রচারে বিশ্বাসী না হওয়ার আহবান জানান প্রধান অতিথি। অর্থনীতির বৈশ্বিক চিত্র তুলো ধরে মন্ত্রী তাজুল ইসলাম আরো বলেন, বিশ্বের অনেক নাম করা দেশের চেয়ে বাংলাদেশের অবস্থা খুবই ভালো, এটা সম্ভব হয়েছে শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে।পার্বত্য চট্টগ্রামে পানীয়জল, রাস্তা ঘাটের আরো বেশি টেকসই উন্নয়ন করার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে বলে জানান।

মন্ত্রী বলেন, “এলজিইডির প্রকৌশল বিভাগ কাজ করছে। পাহাড়ের প্রতিটি পৌরসভার উন্নয়নে আমার মন্ত্রণালয়ের বিশেষ নজর রয়েছে”।পার্বত্য চট্টগ্রামে ১৩ শ্ কোটি টাকার কাজ চলমান রয়েছে বলেও জানান, স্থা: স: মন্ত্রী।

অনুষ্ঠানে গেষ্ট অব অনার পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর, ৬ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে সদ্য নির্মিত লামা উপজেলা পরিষদ ভবন নির্মাণে বিলম্বের ইতিহাস তুলে ধরে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ও মন্ত্রীকে ধন্যবাদ জানান। বীর বাহাদুর পার্বত্য তিন জেলায় ১৩ শ্ কোটি টাকার কাজ চলছে। এর মধ্যে লামায় প্রায় দুই শ্ কোটি টাকার কাজ করছেন স্থানীয় সরকার। বান্দরবান জেলা পরিষদ ৬৮ কোটি টাকা ও পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়, উন্নয়ন বোর্ড কাজ করেছেন আরো শত শত কোটি টাকার। এসব হচ্ছে “মাননীয় প্রধান মন্ত্রীর আন্তরিকতায়।”

পর্বতের বীর আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে ভবন অবকাঠামো নির্মানে ডিজাইনের ক্ষেত্রে একটু পাহাড় প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ করা হলে, এখানে পর্যটন সুন্দরের জন্য বাড়তি কিছু করা দরকার হয় না।

তিনি বলেন, পার্বত্য জনপদে রাস্তাঘাটসহ সকল সেক্টরে ব্যপক উন্নযন হয়েছে। এই এলাকা ও মানুষের উন্নয়ননের রোল মডেলে রুপান্তর করা হচ্ছে। পানীয় জলের ব্যবস্থা করার তাগিদ দেন পাহাড়ের এই বীর রত্ন। এসয় পার্বত্য মন্ত্রী লামা পৌর মেয়রের সেবামূলক শ্রমের প্রসংশা করেন।

এর আগে সরকারের প্রভাবশালী মন্ত্রী তাজুল ইসলাম স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর আগমন উপলক্ষে আজ শনিবার সকাল ৯টা থেকে লামা উপজেলা পরিষদ চত্বর মানুষের উপস্থিতিতে কানায় ভরে উঠেছে । বেলা ১২ টায় সরকারের দুইমন্ত্রীর এক সাথে আগমন ঘটে সভাস্থলে। ১০টায় মন্ত্রীদ্বয় সড়ক পথে লামায় এসে পৌঁছেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর সাথে পর্বতের রত্ন জনমানুষের প্রাণের নেতা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, বান্দরবান থেকে লাগাতার ৬ বারের নির্বাচিত এমপি বীর বাহাদুর উশৈসিং। এই দুই মন্ত্রীর আগমনকে ঘিরে যেন উৎসবের নগরীতে পরিণত হয়েছে লামা পৌর শহর।সকাল থেকে জনসভাস্থলে আসতে শুরু করেন উপজেলার সাত ইউনিয়নের নেতাকর্মী ও সাধারণ মানুষ। ৮ হাজার মানুষকে দুপুরের খাবার দেন সমাবেশের আয়োজকরা।

সমাবেশস্থল ও আশপাশের সড়কগুলো রঙিন হয়ে উঠেছে নানা রঙের ব্যানার-পেস্টুনে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, স্লোগানে মুখর হয়ে উঠে পুরো সভাস্থল।দুর্গম পাহাড়ি গ্রাম থেকে ছুটে আসা কয়েকজন মন্তব্য করেন ”এই অঞ্চলের মানুষের জন্য শেখ হাসিনার স্নেহধন্য বীর বাহাদুর মন্ত্রী অনেক কিছু করেছেন।” সভায় আগত নবীন প্রবীন, পাহাড়ি বাঙ্গালী অনেকে প্রত্যশার কথা জানান, ঠিক এভাবে ” আঁরা আজিয়া আশাগরির এডিয়ার মানুষর পানি সমস্যা সমাধান অইবো।” এছাড়া পর্যটন বিকাশে লামা মিরিঞ্জা পাহাড় চুড়া দিয়ে আলীকদম মেরাইনতং পর্যটন পর্যন্ত আনুমানিক ৫-৭ কি: রাস্তা করে দিবেন স্থানীয় সরকার মন্ত্রণালয়।

লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামাল এর সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশের সঞ্চালনায় সমাবেশে অন্যানদের মাঝে বক্তব্য দেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মুহাম্মদ ইবরাহিম,

স্থানীয় সরকার অধিদপ্তরের প্রকৌশলী সেখ মোহাম্মদ মহাসিন, বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরিজি, লামা পৌর মেয়র মো: জহিরুল ইসলাম, লামা উপজেলা নির্বাহী অফিসার মো: মোস্তফা জাবেদ কায়সার প্রমূখ।

স্থানীয় সরকার সচিব, বিগত দিনের লামা আগমনের অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে বলেন, ‘লামার একাল সেকালের মধ্যে বিস্তর তফাত ঘটেছে।” তিনি লামা ওয়াটার স্যানিটেশন সমস্যা উত্তরণে বরাদ্দের আশ্বাস দেন।

এলজিইডি কর্তৃক নির্মিত লামা সুয়ালক সড়কের উদাহারণ দিয়ে স্থানীয় সরকার প্রকৌশলী বলেন, “লামাসী উন্নয়নের পয়েন্ট দিতে পারলে এলজিইডি মন্ত্রণালয় কাজ করবেন।”

সমাবেশ শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যানের নবনির্মিত বাসভবনে মধ্যাহ্ন ভোজ করেন মন্ত্রীদ্বয় ও সফর সঙ্গী দল।