এম, আনোয়ারুল হক, আনোয়ারা: আনোয়ারায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে মঙ্গলবার বিকেলে মোঃ ইশতিয়াক ইমন যোগদান করেছেন। তিনি খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলা থেকে আনোয়ারায় উপজেলায় বদলি হন। এই প্রথম কোন উপজেলা নবাগত নির্বাহী কর্মকর্তা কর্মস্থলে যোগদান উপলক্ষে উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীদের সাথে উপজেলা কনফারেন্স রুমে মত বিনিময় করেছেন।
ব্যতিক্রমধর্মী আনুষ্ঠানিকভাবে মত বিনিময় সভা সচেতন মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। মত বিনিময় সভায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইশতিয়াক ইমন বলেন আনোয়ারা উপজেলার উন্নয়নে ধারাবাহিকতা বজায় রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। এদিকে গত এক সপ্তাহ ধরে আনোয়ারা উপজেলায় নির্বাহী কর্মকর্তার শেখ জোবায়ের আহমদ এর বিদায় ও নবাগত ইশতিয়াক ইমনের এর যোগদান কে সামনে রেখে জনপ্রতিনিধি, উপজেলার পর্যায়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ, উপজেলার সরকারি কর্মচারী বৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও রাজনীতিবিদসহ বিভিন্ন পেশার লোকজনের ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো।
শেখ জোবায়ের আহমদের বিদায় কালীন দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ পত্র-পত্রিকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ফুল ছিটিয়ে বিদায়ের দৃশ্যটি সকলের হৃদয়কে নাড়া দিচ্ছে। অন্যদিকে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ইশতিয়াক ইমন যোগদানকালে  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মুমিনের নেতৃত্বে সরকারি কর্মকর্তা কর্মচারী ও জনপ্রতিনিধিরা ফুল দিয়ে বরণ করে স্বাগত জানান।
তিনি ৩৪ তম ব্যাচের এই বিসিএস ক্যাডার। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় হতে বিএসইন এগ্রিকালচারাল ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এমএসইন এগ্রোনমি পাশ করেন। পরবর্তীতে ইউনিভার্সিটি অব সাসেক্স হতে ডেভেলপমেন্ট স্টাডিজে তিনি আরো একটি মাস্টার্স করেন।
নতুন ইউএনও মো: ইশতিয়াক ইমনের সহধর্মিণী মিস জেসমিন আক্তার খাগড়াছড়ি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা। দুইদিন ধরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিভিন্ন পেশার লোকেরা ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করছেন। ফুলে ফুলে সুশোভিত নবনির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইশতিয়াক ইমন।