প্রেস বিজ্ঞপ্তি: র‌্যাবের অভিযানে সাতকানিয়া হতে ১২,৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।   বুধবার (১ ফেব্রুয়ারি) সাতকানিয়া থানাধীন কেরানীরহাট এলাকা হতে ইয়াবা ব্যবসায়ী সৈয়দ নূর (৬২)কে আটক করেছে।

র‌্যাব-৭, গোপন তথ্যের ভিত্তিতে কতিপয় মাদক ব্যবসায়ী সাতকানিয়া থানাধীন কেরানীরহাট এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে  র‌্যাব এর একটি দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী সৈয়দ নূর (৬২), পিতা-মৃত হাজী ফয়েজ মিয়া, সাং-সামিয়ার পাড়া, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রামকে আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীর হাতে থাকা শপিং ব্যাগ হতে আসামীর নিজ হাতে বের করে দেয়া মতে পুরাতন লুঙ্গি দ্বারা মোড়ানো অবস্থায় মোট ১২,৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ কক্সবাজার জেলার মায়ানমার সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা সরবরাহকারী সিন্ডিকেটের মাধ্যমে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে চট্টগ্রাম মহানগরীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪ লক্ষ টাকা।

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।