মোঃ রেজাউল করিম, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদে রাস্তা দখল করায় বিপাকে পড়েছেন শতাধিক পরিবারের লোকজন। জনচলাচলের রাস্তা দখল করে বাউন্ডারী দেয়ায়  তাদের এ ভোগান্তি । এ বিষয়ে প্রশাসনকে জানানো হলেও সমস্যার সমাধান পাওয়া যায়নি বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবারগুলো।
ইসলামাবাদ ইউনিয়নের পূর্ব বোয়াল খালী এলাকার রাস্তার ওপর থেকে দ্রুত বাউন্ডারি অপসারণ করে যাতায়াতের ব্যবস্থা করে দেয়ার দাবি ক্ষতিগ্রস্তদের। এর আগে এ ঘটনায় ২২ জানুয়ারী এলাকাবাসীর পক্ষে এক যুবক বাদী হয়ে দু”জনকে অভিযুক্ত করে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার ও ঈদগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযুক্তরা হলেন, একই এলাকার মৃত ছিদ্দিক আহমদ ও মনজুর আলম।
সূত্রটি জানায়, ইসলামাবাদ ইউনিয়ন অংশে কক্সবাজার- দোহাজারী নতুন রেল লাইনের পাশে বোয়ালখালী এলাকায় বহু দিনের চলাচলের সরকারী রাস্তা জোর পূর্বক ঘেরাবেড়া দিয়ে আবদ্ধ করে রাখা হয়েছে। ফলে এলাকার সাধারন জনগণের চলাচলের ব্যাঘাত ঘটছে। এলাকার স্থানীয় ইউপি সদস্য সহ মান্যগণ্যরা অনেক বার বলার পরও কোন কাজ হয়নি। বরং সচেতন নাগরিকরা চলাচলের রাস্তা খুলে দিতে বললে বিভিন্ন ভাবে হুমকি ধমকি দেয়া হচ্ছে।
গত ২০ জানুয়ারি সরকারী কর্মসূচীতে কর্মরত- কর্মচারীরা কাজ করতে গেলে তাদের কাজে বাধা দেয়া হয়।
অভিযোগ উঠা আবু বক্করের সাথে যোগাযোগ করা হলে বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের কথায় রাস্তা দখল করে বাউন্ডারি নির্মাণ করেছি।
বাউন্ডারি নির্মাণের বিষয়টি চেয়ারম্যানকে জানানো হলেও সমস্যার সমাধান পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্থানীয় এমইউপি মোঃ হেলাল উদ্দিন। তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবৈধ দখলকারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানান।
অভিযোগের দায়িত্বপ্রাপ্ত  ঈদগাঁও থানা পুলিশের এএস আই শামশুল জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। রাস্তা দখল করে বাউন্ডারি নির্মাণের বিষয়টা সত্য। উভয় পক্ষকে থানায় আসায় জন্য বলা হয়েছে।
কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকারিয়া জানান, জনগণের রাস্তা দখলের অভিযোগ পাওয়া গেছে। চলাচলের সরকারি রাস্তা কেউ অন্যায়ভাবে দখল করে বাউন্ডারি নির্মাণের বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এদিকে সরকারি রাস্তা দখল করে ব্যক্তিগত বাউন্ডারি নির্মাণ করা নিয়ে ভয়ে মুখ খুলছে না সাধারণ মানুষ। অন্যদিকে প্রভাবশালীদের কবল থেকে সরকারি রাস্তা দখলমুক্তির দাবি জানিয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।