আজ (৩০ জানুয়ারি) ২০২৩ইং সাতকানিয়া লোহাগাড়া নারিশ্চা ধাতুচৈত্য জাদি ওয়েলফেয়ার কমপ্লেক্স এর ধর্মপ্রাণ উপাসক ও বিশিষ্ট সমাজসেবক প্রয়াত জয়সেন বড়ুয়ার সহধর্মিনী ও চকরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. সমরঞ্জন বড়ুয়া’র মমতাময়ী গর্ভধারিনী মা সংঘমিত্রা বড়ুয়া সাপ্তাহিক ক্রিয়া অষ্টপরিস্কার সহ সংঘদান অনুষ্ঠান সুচারুভাবে নারিশ্চা নিজ বাসভবনে সুসম্পন্ন হয়। মৃত্যুকালে ৩ পুত্র বড় পুত্র পল্লী চিকিৎসক ডা. অভি রঞ্জন বড়ুয়া, মেজো ছেলে লোহাগাড়া প্রাণিসম্পদ দপ্তরের এ. আই টেকনেশিয়ান সবি রঞন বড়ুয়া, কনিষ্ট সন্তান ড. সমরঞ্জন বড়ুয়া চকরিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে কর্মরত আছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষণেরখীল বিহারের অধ্যক্ষ ধর্মদর্শী মহাথের, আশীর্বাদ ছিলেন শাকপুরা তপবন বৌদ্ধ বিহার অধ্যক্ষ বসুমিত্র মহাথেরো,প্রধান সদ্ধর্মদেশক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ প্রফেসর ড. জিনবোধি মহাথের, মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ড. সংঘপ্রিয় মহাথের, স্মৃতিচারণ ও পুণ্যদান করেন বাঁশখালী কেন্দ্রীয় শীলকূপ চৈত্য বিহারের অধ্যক্ষ কর্মবীর দেবমিত্র মহাথের, শীলকূপ জ্ঞানদয় বিহারের অধ্যক্ষ রাহুলপ্রিয় মহাথেরো, চেমী বিহারে অধ্যক্ষ কথাসাহিত্যিক ভদন্ত দীপংকর মহাথেরো, মনিহরগড় বিহারের অধ্যক্ষ সুমঙ্গল থের, দেবপাহার বৌদ্ধ বিহারের অধ্যক্ষ আর্যপ্রিয় মহাথের, ভদন্ত জ্যোতিপাল মহাথের, ভদন্ত জ্যোতিপ্রিয় থের, ভদন্ত আনন্দপ্রিয় থের, ধর্মতিলক থের, পুঁটিবিলা মহাবোধি বিহারের অধ্যক্ষ তাপসজ্যোতি থের, রুপানন্দ থের, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ও সংগঠক জে.বি.এস আনন্দবোধি থের, কানাডা থেকে আগত ভদন্ত আনন্দপ্রিয় থেরো, সংগঠক জ্যোতিনন্দ ভিক্ষু, প্রজ্ঞামিত্র থেরো,নারিশ্চা সদ্ধর্মজ্যোতি বিহারের অধ্যক্ষ শীলমিত্র থেরো, রাহুলপ্রিয় থের, শীলপ্রিয় ভিক্ষু, রতনানন্দ মহাথেরো সহ সহ আরো শতাধিক ভিক্ষশ্রামণ উপস্থিত ছিলেন।
স্মৃতিচারণ করে পুণ্যদান দেন নুনুপুর গ্রামের জ্ঞাতী নিউটন বড়ুয়া, নারিশ্চা গ্রামের পক্ষে শিক্ষক বাবু রনতোষ বড়ুয়া, উপস্থিত ছিলেন সাতকানিয়া লোহাগাড়া ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, আওয়ামীলীগ নেতা রিটন বড়ুয়া রোনা, সমাজসেবক পলিটন বড়ুয়া, রাখাল বড়ুয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নারিশ্চা ধাতুচৈত্য জাদি ওয়েলফেয়ার কমপ্লেক্স এর অধ্যক্ষ সাধনমিত্র থের। পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন প্রয়াতা সংঘমিত্রা বড়ুয়া পুত্র চকরিয়া প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ড. সমরঞ্জন বড়ুয়া সাপ্তাহিক অষ্টপরিস্কারসহ সংঘদান শেষে মাননীয় মহান পুজনীয় ভিক্ষুসংঘসহ জ্ঞাতিস্বজন মধ্যাহ্ন ভোজন গ্রহণ করেন।




