ঈদগাঁও, কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের ঈদগাঁওতে আজ বুধবার অনুষ্ঠিত হয়েছে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা এ্যথলেটিকস প্রতিযোগিতা। কক্সবাজার সদর উপজেলা প্রশাসন দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করেছে। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ আয়োজনে কক্সবাজার সদর উপজেলার উত্তর জোনের স্কুল ও মাদ্রাসা সমূহের প্রতিযোগিরা অংশ নেয়। দুপুরে পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকারিয়া।

এ সময় কক্সবাজার সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সেলিম উদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদুল হাসান মোহাম্মদ মহি উদ্দিন, স্বাগতিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত, জালালাবাদ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার অকলিমা শর্মা প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতা চলাকালে উপস্থিত ছিলেন ভারুয়াখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন, চৌফলদন্ডী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান, ইসলামপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নজিব আহমদ, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক শহিদুল হক, পোকখালি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আলম, গোমাতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল, নতুন মহাল রহমানিয়া দাখিল মাদ্রাসার সুপার মিজানুর রহমান, ইছাখালী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহ- সুপার এমদাদুল হক, দারুল ফাতাহ একাডেমীর প্রধান শিক্ষক মোঃ ফরিদুল আলমসহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রধান ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষক বৃন্দ।

খেলা পরিচালনায় ছিলেন ক্রীড়া শিক্ষক আব্দুল মজিদ খান, আব্দুস সালাম, সৈয়দ করিম, নুরুল আমিন হেলালি, রিদওয়ানুল হক, মোহাম্মদ ফেরদাউস, আব্দুল মোনাফ আবু মুসা আনসারী, নাসির উদ্দিন, কুতুব উদ্দিন, মোজাম্মেল হক, রেফারি মিজানুর রহমান,শিক্ষক রাহুল বড়ুয়া, মিছবাহুর রহমান, মোহাম্মদ আলম, বোরহান উদ্দিন, হামিদুল হক, রমজান মিয়া, সাহাব উদ্দিন প্রমুখ।

আয়োজক সূত্র জানায়, ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা দুইটি গ্রুপে বিভক্ত হয়ে বালক ও বালিকা বিভাগে এ প্রতিযোগিতায় অংশ নেয়। ইভেন্টের মধ্যে ছিল ১০০, ২০০, ৪০০, ৮০০ ও ১৫০০ মিটার দৌড়, রিলে দৌড়, উচ্চলাফ, দীর্ঘ লাফ, গোলক ও চাকতি নিক্ষেপ, জেবলিন প্রভৃতি।
সংশ্লিষ্টদের মতে, আগামীকাল কক্সবাজার সরকারি কলেজ মাঠে উপজেলা পর্যায়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।