রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকাল ৪টায় রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এতে সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি হেলাল তালুকদার।

ভারপ্রাপ্ত সভাপতি হেলাল তালুকদারের নেতৃত্বে আওয়ামী লীগ,যুবলীগ ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের নেতৃ বৃন্দের উপস্হিতিতে ঐতিহাসিক উনসত্তরের গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদনের পূর্বে গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভা সঞ্চালনা করেন ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা মোহাম্মদ সোহেল।
এতে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের সদস্য লোকমান আলী, রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মুসা তালুকদার, কৃষি সম্পাদক তৌহিদুল ইসলাম তফু, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ সভাপতি বাবলা তালুকদার, রাঙ্গুনিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ভিপি সোহেল চৌধুরী, রাঙ্গুনিয়া কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ সুজন, অনিক দে, বেতাগী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি টিসু কুমার দেব, লালানগর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার লোকমান, স্বেচ্ছাসেবকলীগ নেতা মোহাম্মদ ইরফান, সাইমন, সাকিব, মুসলিম উদ্দিন টিপু, সিরাজুল ইসলাম, মোহাম্মদ মুন্না প্রমুখ।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে দলীয় নেতা কর্মিদের সাথে নিয়ে স্বাধীনতা বিরোধী জামায়াত বিএনপি জোট সরকারের অপশক্তির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ মিছিলটি উপজেলা চত্বর হতে শুরু হয়ে আদালত ভবনের সামনে এসে শেষ হয়।
Post Views: 272




