এম আনোয়ারুল হক, আনোয়ারা : আনোয়ারা উপজেলার দুই শীর্ষ কর্মকর্তার বদলি হয়েছেন। বদলীকৃত কর্মকর্তারা হলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমদ ও আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবিরকে রাঙ্গুনিয়া সার্কেলে বদলী করা হয়।
এদিকে আনোয়ারা উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যকালের রেকর্ড ভাঙলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ। আনোয়ারা উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমদ গোপালগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি হয়েছেন।
বিগত ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে আনোয়ারায় উপজেলায় যোগদান করেছিলেন। তিনি ৩ বছর ১১ মাস দায়িত্ব পালন করেছেন। আনোয়ারা উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে অন্য কোন কর্মকর্তা এত দীর্ঘ সময় ছিল না। তিনি এই একমাত্র কর্মকর্তা উপজেলা নির্বাহী হিসেবে দীর্ঘদিন দায়িত্বে পালন করেছেন।
আজ সোমবার ২৩ জানুয়ারি সন্ধ্যায় উপজেলা হলরুমে বিদায়ী সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল মঙ্গলবার সকালে তিনি নতুন কর্মস্থলের উদ্দেশ্যে যাত্রা করবেন।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লোকজন তার আমলের কর্মকান্ডের চিত্র তুলে ধরছেন। হৃদয়ের মনি কোঠায় স্থান করে নেয়া নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমদ আনোয়ারা বাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবেন। তিনি স্মৃতিতে অম্লান থাকবেন।
বিদায় সংবর্ধনা সভায় তিনি আবেগে আপ্লুত কণ্ঠে বলেন, আপনাদের ভালোবাসার কথা ভুলতে পারব না। অন্যদিকে, কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার কামরুল ইসলাম আনোয়ারা সার্কেলে যোগদান করেছেন। আনোয়ারা উপজেলায় নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলার মোহাম্মদ ইশতিয়াক ইমন যোগদান করবেন।
Post Views: 320




