লিটন কুতুবী: ক্যান্সার রোগে আক্রান্ত ৫ বছরের তাহামিদুল ইসলাম নামের এক অবুঝ শিশুকে তুচ্চ ঘটনাকে কেন্দ্র করে পাষরিক নির্যাতন করেছে মিজানুর রহমান (৪৫) বছর বয়সের এক লোক। ঘটনাটি সবারই বিবেকে তাড়া দিয়ে তুলেছে,।আজ সোমবার (২৩ জানুয়ারী) তাহামিদুল ইসলাম বাড়ির পাশে খেলতে গিয়ে খেলা সহপাঠী ৫ বছর বয়সী তানভীরের সাথে অবুঝ দুই শিশু মধ্যে হাতাহাতি হয়
এক পর্যায়ে তানভীর ঘরে গিয়ে তার পিতাকে হাতাহাতির কথা বললে তানভীরের পিতা মিজানুর রহমান ঘটনাস্থলে এসে কোন কথা জিজ্ঞেস না করে ক্যান্সার আক্রান্ত তাহামিদুল ইসলামকে গলা টিপে ধরে কিল, থাপ্পড় মেরে আঘাত করে মাটিতে ফেলে দেয়। তার কান্নাকাটির শব্দ শুনে তার মা ফারহানা ছালাম ও ফুফু সোলতানা রাজিয়া ঘটনাস্থলে এসে দেখে তাহামিদুল ইসলাম মাটিতে পড়ে আছে এবং মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। তাৎক্ষনিক তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কুতুবদিয়া সরকারি হাসপাতালে ভর্তি করে। পরীক্ষা নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক ক্যান্সার রোগী হিসেবে তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। এঘটনার ব্যাপারে কুতুবদিয়া থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে।
এজাহার সূত্রে জানা গেছে, তাহামিদুল ইসলাম কুতুবদিয়া উপজেলা বড়ঘোপ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পশ্চিম মনোহরখালী বহদ্দার পাড়ার আজমত উল্লাহ মানিকের পুত্র। এ ঘটনার ব্যাপারে তাহামিদুল ইসলামের মা ফারহানা ছালাম বাদি হয়ে একই এলাকার আবু তাহেরের পুত্র মিজানুর রহমানকে আসামী করে কুতুবদিয়া থানায় লিখিত এজাহার দায়ের করে।
এজাহার ও ঘটনার বিষয়ে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমানের সাথে কথা হলে তিনি জানান, এজাহার পেয়েছেন। বিষয়টি গুরুত্বের সহিত আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে নিশ্চিত করেন।




