প্রেস বিজ্ঞপ্তি: বোয়াখালীর কধুরখীল উচ্চ বিদ্যালয়ের মাঠে আজ সোমবার (২৩ জানুয়ারি) বিকাল ৪টায় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠান শেষে গরীব ও দু:স্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জহির, মো. আনোয়ারুল আজিম, আবদুল মজিদ, হাজী মো. ইসমাইল, মোহাম্মদ হারুন, মোহাং শামসুল হুদা, সুকুমার কর, সুকেন্দু মাস্টার, এম কে রায়, মোহাম্মদ ইদ্রিস প্রমুখ।

অনুষ্ঠানে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের স্মৃতি ও কর্মকান্ড আগামী প্রজন্মের নিকট উপস্থাপন করে বিভিন্ন গুণীজন বক্তব্য রাখেন।

তারা বলেন, মহান স্বাধীনতা যুদ্ধ ও সশস্ত্র সংগ্রামের কর্মকান্ড এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মের নিকট উপস্থাপন না করলে স্বাধীনতার ইতিহাস ধীরে ধীরে মুছে যাবে। অনুষ্ঠান শেষে এলাকার গরীব ও দু:স্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।