নিজস্ব প্রতিবেদক:  চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে এর করইল্লামুড়ার প্রয়াত তৃণমূল আ’লীগের কর্মী জহিরুল ইসলাম বাচার (৪৭)-এর পরিবারকে দেওয়া মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে নিজ অর্থায়নে প্রায় ৭ লক্ষ টাকা ব্যয়ে তিন কক্ষ বিশিষ্ট সেমিপাকা ঘর করে দিয়ে প্রতিশ্রুতি পূরণ করলেন উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ নেতা আবদুল জব্বার চৌধুরী।আজ রবিবার (২২ জানুয়ারি) বিকাল ৪ টায় আনুষ্ঠানিকভাবে নির্মাণকাজ সম্পন্ন হলে নবনির্মিত ঘরের শুভ উদ্বোধন ও চাবি হস্তান্তর করার জন্য এক আলোচনা সভা স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, বিগত ৪ ডিসেম্বর ঐতিহাসিক পলোগ্রাউন্ডে প্রধানমন্ত্রীর জনসভায় মিছিল সহকারে প্রবেশের সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। ঘরের চাবি পেয়ে আবেগ তাড়িত কণ্ঠে বাচার পরিবার জানান- এইডা তো ঘরের চাবি না, মনে হয় আ’লীগের কর্মীর ঘরে চানডা হাতে পাইছি। আল্লাহ আমাদের প্রধানমন্ত্রী ও জব্বারকে আরো বেশি বেশি মানুষের জন্য কাজ করার তফিক দিক।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদকমফিজুর রহমান। উপজেলা আ’লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীরের সভাপতিত্ত্বে, প্রধান বক্তা ছিলেন আবদুল জব্বার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আ’লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, মেয়র মাহবুবুল আলম খোকা, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ কাশেম, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক বাবর আলী ইনু ও আরিফুল ইসলাম খোকন, প্রচার সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরী, সদস্য জাগের হোসেন চৌধুরী,
সদস্য শহিদুল কবির চৌধুরী, কৃষকলীগের সভাপতি মাষ্টার হুমায়ন কবির চৌধুরী, গাছবাড়িয়া কলেজের সাবেক ভিপি শেখ টিপু চৌধুরী, পৌরসভা যুবলীগের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী,  দক্ষিণ জেলা যুবলীগ নেতা ও টোটাল গ্রুপের পরিচালক আফনানুল ইসলাম,  মহানগর ছাত্রলীগের সদস্য বোরহান উদ্দীন গিফারী।

আ’লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে প্রয়াত আ’লীগ কর্মীর জন্য প্রধানমন্ত্রীর তহবিল হতে বিশ লক্ষ টাকা এবং বাচার নার্সারীটা আজীবন মালিকানা হস্তান্তর করার উদ্যোগ নেওয়ার কথা বলেন।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন চন্দনাইশ পৌরসভা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন, যুবনেতা সেলিম, হাশিমপুর যুবলীগের যুগ্ম আহবায়ক কাজী শিমুল, যুগ্ম আহবায়ক, আবদুর রহমান, হাকিম, চন্দনাইশ উপজেলা ছাত্রলীগ নেতা জাহেদুর রহমান, সম্রাট, শেখ হেলাল, উপজেলা যুবলীগের সদস্য আমির মোঃ সাইফু, ইউপি সদস্য গোলামনবী চৌধুরী, ফজলুল কবির আয়ুব, চন্দনাইশ উপজেলা ছাত্রলীগ নেতা আলমগীরুল ইসলাম, আমজাদ চৌধুরী, রহমান, সায়েম, ফরমান, সোহেল রানা, বদি, কমিশনার মোজাম্মেল হক চৌধুরী, যুবনেতা শাহনেওয়াজ চৌধুরী প্রমুখ।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি মফিজুর রহমানের উদ্যোগে কয়েকশ দুস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।