নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা আজ শনিবার (২১ জানুয়ারি) সকাল ১১ টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস. এম. শফিউল্লাহ্।
অনুষ্ঠিত সভায় আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা এবং জেলার অপরাধ পরিসংখ্যান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মামলা রুজু ও নিষ্পত্তি পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ মামলা সমূহের তদন্তের অগ্রগতি আলোচনা করা হয়।

পুলিশ সুপার মহোদয় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সার্কেল অফিসার ও থানার অফিসার ইনচার্জদেরকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন ।
অফিসার ও ফোর্সের ডিসেম্বর/২০২২ মাসের সামগ্রিক কর্মদক্ষতা মূল্যায়ন করে বিভিন্ন ক্যাটাগরীতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী অফিসারদের বিশেষ সম্মাননা স্মারক ও সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন প্রদান করেন পুলিশ সুপার এস. এম. শফিউল্লাহ্।

গত ডিসেম্বর/২০২২ মাসের সামগ্রিক কর্মদক্ষতা মূল্যায়নে বর্ণিত কর্মকর্তাগণ শ্রেষ্ঠত্ব অর্জন করেন। তারা হলেন- সার্কেল অফিসার- অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মোঃ শিবলী নোমান, অফিসার ইনচার্জ- পুলিশ পরিদর্শক (নি.) তোফায়েল আহমেদ, অফিসার ইনচার্জ, সীতাকুন্ড মডেল থানা, ডিবি অফিসার- এসআই(নি.) মোঃ হুমায়ুন কবির, জেলা গোয়েন্দা শাখা, ট্রাফিক অফিসার- সার্জেন্ট নুর আলম, ফৌজদারহাট ট্রাফিক, অবৈধ অস্ত্র উদ্ধারকারী অফিসার- এসআই(নি.) খুরশিক আলম, সীতাকুন্ড মডেল থানা, মামলা নিষ্পত্তিকারী অফিসার- এসআই(নি.) নাফিজুল ইসলাম, জোরারগঞ্জ থানা, ডিএসবি অফিসার- এসআই (নি.) মো. দেলোয়ার হোসেন, ডিএসবি, মাদক উদ্ধারকারী অফিসার- এসআই(নি.) মাহফুজুর রহমান, লোহাগাড়া থানা, সাজা ওয়ারেন্ট তামিলকারী অফিসার- এএসআই(নি.) মোঃ আল আমিন, সাতকানিয়া থানা, ওয়ারেন্ট তামিলকারী অফিসার- এএসআই(নি.) আবু তাহের, হাটহাজারী মডেল থানা ও মেডিকেল- ১, এএসআই (স.) মো. আলাউদ্দিন।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কবীর আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) এ.এন.এম ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সুদীপ্ত সরকার পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) আসাদুজ্জামান, সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপারবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জবৃন্দসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Post Views: 222




