লোহাগাড়া প্রতিনিধি : সংবাদপত্র, অনলাইন নিউজ ও চ্যানেলে ভিত্তিহীন এবং অপ্রচার বিষয়ে সংবাদ সম্মেলনে প্রতিবাদ জানিয়েছেন লোহাগাড়াধীন চুনতি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন ওরফে জনু কোম্পানী। আজ শনিবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলার চুনতি বাজারস্থ চেয়ারম্যানের ব্যক্তিগত কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চেয়ারম্যান বলেন, তাকে ও তার পরিবারের সদস্যদের জড়িয়ে নানা কল্পকাহিনী সাজিয়ে ভিত্তিহীন সংবাদ ও অপ্রচার চালানো হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন ও প্রিন্ট মিডিয়ায়। এসব অপ-প্রচারের জন্য নেপথ্যে কাজ করছেন স্বার্থান্বেষী একটি মহল।

চেয়ারম্যান বলেন, বিগত ২০০৩ সনের আগস্ট মাসে চুনতির বাসিন্দা লুৎফর রহমান ওরফে লুতু মিয়া হতে ২০ একর জায়গা ক্রয় করেছেন ৪ জন মিলে। ক্রয়মতে ৪ জনে উক্ত জায়গা ভোগদখলে আছেন । এছাড়াও উক্ত খতিয়ান এবং দাগসমূহে রেকর্ডীয় মালিক ফৌজুল কবির এবং বশির আহমদ হতে ক্রয় করা হয় আরও দু’একর বিরাশি শতক জায়গা। জায়গার দখল বুঝিয়ে নিয়ে সৃজন করা হয় ফলজ, বনজ ও ওষুধী গাছের বাগান। ২০১৮সনে উক্ত বাগানের গাছ বিক্রিও করা হয়েছে। বর্তমানেও জায়গার দখলে স্থিত আছেন ক্রয়সূত্রে মালিকরা। ২০১৮ সনে লুতু মিয়া মারা যাওয়ার পর তারই এক মেয়ে ও জামাতা অবৈধভাবে বাগানে গাছ কাটার চেষ্টা করেন। ফলে, এ অন্যায় চেষ্টার জন্য তাদের বিরুদ্ধে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট চট্টগ্রামের আদালতে মিচ মামলা ও লোহাগাড়া থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।

চেয়ারম্যান লিখিত বক্তব্যে এ ব্যাপারে অপ্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি জোর অনুরোধ জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে চেয়ারম্যানের সাথে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জায়গার মালিক চুনতির সাবেক মেম্বার মো. ইদ্রিস, নুরুল কবির সওদাগরের পুত্র মো. ফারুক, আবদুল নূর সওদাগরসহ লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফরিদ আহমদ, চুনতি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহ্ আলম পল্টু এবং চুনতি ইউপি সদস্য মো. ইন্তেজার হোসেন।