প্রেস বিজ্ঞপ্তি: বোয়াখালীস্থ কধুরখীল উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে গতকাল বৃহস্পতিবার সন্ধ্য ৬ টায় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মোহাং হারুন এর সভাপতিত্বে ২য় দিনের স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের স্মৃতি ও কর্মকান্ড আগামী প্রজন্মের নিকট উপস্থাপন করে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ গবেষক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান।

তিনি বলেন, মহান স্বাধীনতা যুদ্ধ ও সশস্ত্র সংগ্রামের কর্মকান্ড এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মের নিকট উপস্থাপন না করলে স্বাধীনতার ইতিহাস ধীরে ধীরে মুছে যাবে। তাই বিভিন্ন স্কুল/কলেজ সভায় সমাবেশের মাধ্যমে আমাদের স্বাধীনতা আন্দোলনের কর্মকান্ড উপস্থাপন করতে হবে।

এতে আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে জনাব মোহাম্মদ ইসমাইল, মো. জলিল আব্দুর রশীদ, আবদুল মালেক, সামশুল হুদা, কামাল উদ্দিন, উত্তম বাবু, মো. আবু মুছা, আবদুল মান্নান, মোহাম্মদ ইদ্রিস প্রমুখ।