লোহাগাড়া প্রতিনিধিঃ সাতকানিয়া লোহাগাড়ায় আওয়ামী লীগের উদ্যোগে শীতার্ত ৩ হাজার গরীব মানুষের হাতে তুলে দেয়া হয়েছে শীতবস্ত্র (কম্বল)। আজ (১৯ জানুয়ারী) সকাল বেলা এক অনুষ্ঠানের মাধ্যমে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে সাতকানিয়ার ছদাহা এলাকায় এক হাইওয়ে রেষ্টুরেন্ট মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এড. জহির উদ্দীন, যুব ও ক্রীড়া সম্পাদক গোলাম ফারুক ডলার, সদস্য মোস্তাক আহমদ আঙ্গুর, সদস্য আনোয়ার কামাল, সদস্য আবুল কালাম আজাদ, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আবদুল আলিম, মাদার্শা ইউপি চেয়ারম্যান আ.ন.ম. সেলিম চৌধুরী, সাতকানিয়া আওয়ামী লীগ সহ-সভাপতি এড. প্রদীপ কুমার চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দীন, লোহাগাড়া উপজেলা আওয়ামী সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান ও মো. মিয়া ফারুক। অনুষ্ঠানে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ সাংগঠিনক সম্পাদক মো. শাহজাহানের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাতকানিয়া আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন।

অনুষ্ঠানে চট্টগ্রাম দক্ষিণ জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রাণ ও সমাজসেবা সম্পাদক শুকলাল শীলসহ সাতকানিয়া-লোহাগাড়া উপজেলাধীন বিভিন্ন জনপ্রতিনিধি আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনসমূহের নেতাকর্মীগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ শুরু করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্য্ণা সম্পাদক আমিনুল ইসলাম বলেছেন, শীতমৌসুমে দেশের শহর ও গ্রামের মানুষের কষ্ট লাগবে আওয়ামী সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের নির্দেশ দিয়েছেন। সে নির্দেশ মোতাবেক সারাদেশের ন্যায় সাতকানিয়া-লোহাগাড়ায়ও শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। প্রধান অতিথি তাঁর বক্তব্যে আরো বলেন, বঙ্গবন্ধ’ কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর প্রতি জানুয়ারী মাসের শুরুতে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে আসছেন। চালু করেছেন বয়স্ক ও বিধবা ভাতাসহ বিভিন্ন প্রকার ভাতা দিয়ে সামাজিক নিরাপত্তা বেষ্টনী তৈরী করেছেন। ধারাবাহিকভাবে শীতার্ত মানুষকে দিচ্ছেন শীতবস্ত্র।