আনোয়ারা প্রতিনিধিঃ বিদ্যুতের মূল্যের প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আনোয়ারা উপজেলা বিএনপির উদ্যোগে আজ সোমবার বিকেলে বিক্ষোভ  মিছিল বের করা হয়। বন্দর সেন্টার থেকে উপজেলা বিএনপির আহবায়ক মোশাররফ হোসেনের নেতৃত্বে হঠাৎ মিছিলটি বের হলে উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ মিছিলে বাধা দেয়। বিএনপির নেতাকর্মীরা বাধা উপেক্ষা করে মিছিলটি রাঙ্গা দিয়া শাহাদাত নগর মোড়ে পৌঁছে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে শেষ হয়। উপজেলা বিএনপির আহবায়ক মোশাররফ হোসেনের সভাপতি অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহ্বায়ক মঞ্জুর উদ্দিন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মেজবাহ উদ্দিন চৌধুরী জাহেদ, সাবেক চেয়ারম্যান হাসান চৌধুরী, ডাক্তার আবুল কাশেম, মাস্টার মোহাম্মদ ইউসুফ, মোঃ জসিম উদ্দিন, জাহিদুল ইসলাম কনক, মোহাম্মদ ইদ্রিস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নঈম উদ্দিন, শ্রমিক দলের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন। বিক্ষোভ মিছিলে বিএনপি’র, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মোশাররফ হোসেন তার বক্তব্য বলেন বিএনপি’র কেন্দ্রীয় ঘোষিত বিদ্যুতের মূল্য কমানো সহ ১০ দফা দাবি অবিলম্বে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।