বোয়াখালী প্রতিনিধিঃ আজ (১৬ জানুয়ারি) সোমবার বোয়াখালীস্থ কধুরখীল উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে আবদুল মজিদের সভাপতিত্বে ৩ দিন ব্যাপী মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ ও বিজয় মেলা পরিষদের সভাপতি ও চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগ-এর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এস. এম. নুরুল ইসলাম। সর্বপ্রথমে পতাকা উত্তোলনের মাধ্যমে স্মৃতিচারণ সভা আরম্ভ হয়। এতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো. হারুন, বীর মুক্তিযোদ্ধা মো. ইসমাইল, বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবু সৈয়দ, বীর মুক্তিযোদ্ধা শামসুল হুদা, বীর মুক্তিযোদ্ধা আবুল মাসুম, শাহাব মিঞা, বাবু রাখাল চন্দ্র, তফন দে প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, ৫১তম মুক্তিযুদ্ধে বিজয় মেলার মধ্যে গণ মানুষের সমাবেশে ৭১ সালের স্বাধীনতা যুদ্ধের কর্মকান্ড আগামী প্রজন্মের নিকট উপস্থাপন করার লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রানিত করতে হবে।