চকরিয়া অফিসঃ কক্সবাজার জেলার সকল উপজেলা নির্বাচন কর্মকর্তাদেও সঙ্গে মতবিনিময় সভা এবং স্থানীয় জনগণের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ উপলক্ষে সুধী সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

চকরিয়া উপজেলার স্থানীয় জনগণের মাঝে জাতীয় পরিচয়পত্র বিতরণ উদ্বোধন করেন নির্বাচন কমিশনের এনআইডিইএ প্রকল্প (২য় পর্যায়) জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের প্রকল্প পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান এর সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুম ‘মোহনা’ মিলনায়তনে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন। সেবা গ্রহিতার মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক এম আর মাহমুদ।

চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম এর সঞ্চালনায় স্মার্ট কার্ড বিতরণ ও জাতীয় পরিচয়পত্র সেবা সংক্রান্ত বিষয়ক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাত উজ জামান, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী।

এছাড়াও অনুষ্ঠানে কক্সবাজার জেলার ৮উপজেলার নির্বাচন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও স্মার্ট জাতীয় পরিচয়পত্রের উপকারভোগী স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিগ্রেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম বলেছেন, আগামী ২০৩০ সালের মধ্যে জাতি সংঘ বিশ্বের প্রতিটি নাগরিককে আইডেন্টিফিকেশন কার্যক্রমের আওতায় নিয়ে আসছেন। সেই লক্ষে জনসাধারণকেও অন্তর্ভুক্ত করতে সরকারি নির্দেশনার আলোকে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, বিশ্বায়নের এইযুগে স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রতিটি নাগরিকের জন্য অতীব গুরুত্বপূর্ণ। আগামীতে এমন সময় আসবে স্মার্ট জাতীয় পরিচয়পত্র নাগরিক জীবনের একমাত্র অবলম্বন হয়ে উঠবে। কারণ একজন নাগরিকের পরিচয় নিশ্চিত করবে এই স্মার্ট আইডি। এই পরিচয়পত্রের মাধ্যমে প্রতিটি কাজ করা একেবারে সহজ। বিশেষ করে স্কুল-কলেজে ছাত্র-ছাত্রীদের ভর্তি, সরকারি নানা কাজে, ব্যাংক-বীমা থেকে শুরু করে এ স্মার্ট কার্ড ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ হিসেবে সহায়ক হবে।

তিনি আরও বলেন, জনগণের কাছে অনলাইনভিত্তিক দ্রুত নাগরিক সেবা নিশ্চিত করতে দেশের ১৭০টি বিভিন্ন প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। পাশাপাশি সারাদেশে নির্বাচন কমিশনের সকল ইউনিটও জনগণের মাঝে সেবা দিয়ে যাবেন।

তিনি কমিশনের পরিকল্পনা তুলে ধরে বলেন, নির্বাচন কমিশন স্মার্ট আইডি (ইভিএম) ব্যবহার নিশ্চিতের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ১৫০টি আসনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। সেই লক্ষ্যে এনআইডিইএ প্রকল্প (২য় পর্যায়) জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ সারাদেশের মাঠপর্যায়ের কর্মরত নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারী সমন্বয়ে কাজ করে যাচ্ছেন।

উপজেলার বিভিন্ন ইউনিয়নের একাধিক জনগণের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করেন প্রধান অতিথি। তার আগে বিগ্রেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েমকে চকরিয়ায় শুভাগমনে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জেপি দেওয়ান ও উপজেলা নির্বাচন অফিসার মো. শহিদুল ইসলাম।