লোহাগাড়া প্রতিনিধিঃ চুনতি ইউনিয়নে (১৫ জানুয়ারি) আজ রবিবার ভোরে আগুনে পুড়ে গেছে দু’ পরিবারের বসতঘর।
চুনতি ইউনিয়নের ৬নং ওয়ার্ড এলাকার সিকদার পাড়ার আবদুল কাদের ও হাছানের বসতঘরে ঘটেছে অগ্নিকান্ডের এ ঘটনা। আব্দুল কাদেরের পাকাঘর সংলগ্ন হাসানের সেমিপাকাঘর। সূত্রমতে ওয়াটার হিটার থেকে আগুনের সূত্রপাত। আগুনের লেলিহান শিখা দেখে ও শোরচিৎকার শুনে এলাকার লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। সংবাদ পেয়ে চুনতিস্থ উপজেলা ফায়ার স্টেশনের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস স্টেশনের ডিউটি অফিসে কর্মরত সাকিব হোসেন নামে এক কর্মচারী অগ্নিকান্ডের ব্যাপারে নিশ্চিত করেছেন। ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের মতে এ অগ্নিকান্ডে তাদের ক্ষয়ক্ষতি ৫ লক্ষাধিক টাকার।
Post Views: 235




