মোঃ সফিউল আলম,চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়ন তারাপুস্কুরনীতে গতকাল শুক্রবার বিকেলে মুজিবুল হক ট্রিপল হোন্ডা ফুটবল টুর্নামেন্ট তৃতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়।
ফুটবল টুর্নামেন্ট এর সভাপতি তোফায়েল আহম্মেদ এর সভাপতিত্বে ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সোহাগ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান নায়িমুর রহমান মাছুম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল, কলাবাগান তরুণ সংঘের প্রতিষ্ঠাতা আব্দুল মমিন, সেন্ট মার্টিন হুদাই পরিবহন লিমিটেড এর পরিচালক বিশিষ্ট ব্যাবসায়ী নুরুল আলম মজুমদার, ৭নং ওয়ার্ড ইউপি সদস্য মফিজুর রহমান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মতিউর রহমান জালাল, ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমগীর হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এমদাদুল হক খোকন, অর্থ বিষয়ক সম্পাদক শাহ কামাল, নাছির সহ আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ।
খেলায় অংশ গ্রহণ করেন গোমতি ক্লাব আদর্শ সদর উপজেলা বনাম মাকসুদ খেলাঘর ফুটবল একাদশ লালমাই, মাকসুদ খেলা ঘর 2 গোলে জয়লাভ করে।




