চকরিয়া অফিস : আরফাতুর রহমান রিপন (২১) নামের এক কলেজ ছাত্রের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।আজ শুক্রবার (১৩ জানুয়ারি) বেলা দেড়টার দিকে চট্টগ্রামস্থ চকবাজার বালিয়ারঘাট এলাকায় একটি মেসে মৃত্যু অবস্থায় উদ্ধার করে তার স্বনজরা।
স্বজনদের দাবী, রিপন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তার গ্রামের বাড়ি পেকুয়া উপজেলা উজানটিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা আমির হোসেনের পুত্র বলে জানা গেছে। রিপনের পরিবার গত ১৫ বছর ধরে চকরিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের সবুজবাগ এলাকায় ভাড়াবাসা নিয়ে থাকতেন।
রিপনের সহপাঠিরা জানান, আতাউর রহমান রিপন ভদ্র ও শান্ত ছিলো। সে এভাবে মারা যাবে ভাবতে কষ্ঠ হচ্ছে। ২০২১ সালে চকরিয়া কোরক বিদ্যাপীঠ থেকে এসএসসি পাশ করার পর চট্টগ্রামে শহরে চলে যায়। পরে রিপন চট্টগ্রাম কমার্স কলেজে ভর্তি হয়। নগরীর চকবাজার বালিয়ারঘাট নামক স্থানে রিপনসহ কয়েকজন বন্ধু মিলে ভাড়া বাসায় থাকতেন।
আজ শুক্রবার দুপুরে সহপাঠিরা জুমার নামাজ আদায় করতে মসজিদে চলে যায়। তারা জুমার নামাজ পড়ে বাসা ফিরলে রিপনকে বিছানায় পড়ে থাকতে দেখেন। পরে তারা উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে।
চকরিয়া কোরক বিদ্যাপীঠের শিক্ষক রিদুয়ানুল হক জানান, হৃদরোগ আক্রান্ত হয়ে রিপনের মৃত্যুর খবরটি তার স্বজনরা জানিয়েছেন। রিপন চট্টগ্রাম কমার্স কলেজে দ্বিতীয় বর্ষে পড়তেন। শুক্রবার মাগরিবের নামাজের পর জানাজা শেষে উজানটিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে কলেজ ছাত্র আতাউর রহমান রিপনের অকাল মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে উপস্থাপন করেছেন তার বন্ধুরা। তার মৃত্যু কোনভাবে মেনে নিতে পারছে না। তারা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।




