কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় পথচারীর স্কুল ব্যাগ তল্লাশি করে গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার করেছে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ।আজ শুক্রবার (১৩ জানুয়ারি) সককালেে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চান্দিনার কুটুম্বপুর এলাকা থেকে আটক করা হয়।আটককৃত হলো লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ কল্যাণপুর এলাকার মোঃ সজীব (২০)।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার এসআই(নিঃ) মোঃ মহরম আলী সঙ্গীয় ফোর্সসহ টহল ডিউটি করাকালীন সময় পথচারী মোঃ সজীব (২০) কে একটি স্কুল ব্যাগ কাঁধে নিয়া হেটে যাওয়ার পথে সন্দেহ হওয়ায় তাহাকে দাঁড় করিয়া জিজ্ঞাসাবাদ করা হলে তার কথাবার্তা সন্দেহজনক হওয়ায় কাঁধে থাকা স্কুল ব্যাগ তল্লাশি করিয়া ৩ কেজি গাঁজা ও ২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Post Views: 284




