বশির আহাম্মদ, বান্দরবান প্রতিনিধি: বান্দরবান পৌরসভার ০৬নং ওয়ার্ডের নিউ গুলশান এলাকা হতে ৪৫০ পিস ইয়াবাসহ জাকির হোসেন(২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
সদর থানার প্রেস সুত্রে জানানো হয়, পুলিশ সুপার মো: তারিকুল ইসলাম পিপিএম এর সার্বিক দিক-নির্দেশনায় বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ এসএম শহীদুল ইসলাম এর নেতৃত্বে এসআই মোঃ আলমগীর ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ ১২ জানুয়ারি (বৃহস্পতিবার) গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ৬ নং ওয়ার্ড,নিউগুলশান এলাকায় জনৈক রিপন কান্তি বড়ুয়ার ভাড়া বাসায় অভিযান চালিয়ে ৪৫০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত যুবক পূর্ব ইউসুপের খিল, ইসলামাবাদ ইউপি, থানা-ঈদগাঁও জেলা-কক্সবাজার এর মোঃ জাফর আলম এর পুত্র।
এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহীদুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত ব্যাক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং ১৩ই জানুয়ারি (শুক্রবার) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।